জুড়ীতে এ এস বি ফাউন্ডেশনের ঈদ উপহার ও ইফতার বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী ছামেলী ঢাকায় গ্রেফতার জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন 

জুড়ীতে এ এস বি ফাউন্ডেশনের ঈদ উপহার ও ইফতার বিতরণ

  • সোমবার, ৮ এপ্রিল, ২০২৪

Manual2 Ad Code

জুড়ী প্রতিনিধি :: মৌলভীবাজারের জুড়ী উপজেলায় এ.এস.বি ফাউন্ডেশনের ঈদের উপহার হিসেবে ঈদ বস্ত্র ও ইফতার বিতরণ করা হয়।

Manual6 Ad Code

০৭ এপ্রিল রোববার বিকাল সাড়ে ৩ টায় লন্ডন প্লাজার ভেতরে একটি কে,জি স্কুলের সামনে সংগঠনের উপদেষ্টা সাংবাদিক মাহবুবুর রহমান ছোটন সভাপতিত্বে ও সদস্য সচিব আরিফুল ইসলাম আরিফের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকর্মী জামান চৌধুরী কিবরিয়া। ঈদ বস্ত্র ও ইফতার বিতরণে উপস্থিত ছিলেন ভবানীগঞ্জবাজারের বিশিষ্ট ব্যবসায়ী জামিল আহমদ, ইকবাল আহমদ, সাংবাদিক বদরুল ইসলাম, আল আমিন আহমদ এ.এস.বি ফাউন্ডেশনের সদস্য তাপস দাস, এবাদুর রহমান, নূরুল ইসলাম তফাদার, সাজ্জাদ আহমেদ রাজু, রিশি দেবনাথ, জাকির আহমদ, রনি আহমদ, জাকারিয়া শিবলু সহ সংগঠনের সকল সদস্যবৃন্দ।

এ.এস.বি ফাউন্ডেশনের ঈদ বস্ত্র ও ইফতার বিতরণে জুড়ী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, সমাজকর্মী, সংগঠনের উপদেষ্টা, সকল সদস্য ও প্রবাসী সদস্যদের অর্থায়নের প্রতিবছরের ধারাবাহিকতায় এবছরও অসহায় দরিদ্র পরিবারের ১০৫জন সদস্যকে ঈদের উপহার হিসেবে ঈদ বস্ত্র ও ইফতার বিতরণ করা হয়।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!