বড়লেখায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

বড়লেখায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

Manual3 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual7 Ad Code

বড়লেখা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বৃহস্পতিবার ২০২৩-২৪ অর্থবছরে খরিফ-১/২০২৪-২৫ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় ২ হাজার ৬শ’ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের উফশী জাতের বীজ ও রাসায়নিক সার বিতরণ করেছে।

Manual5 Ad Code

ভার্চুয়ালি সংযুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন এমপি। সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মনোয়ার হোসেন।

Manual3 Ad Code

ইউএনও লুসি কান্ত হাজংয়ের সভাপতিত্বে ও উপসহকারি কৃষি কর্মকর্তা সাকিব আহমদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক পরিবেশ ও বনমন্ত্রী শাহাব উদ্দিন এমপি। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ আসলাম সারোয়ার, নারীশিক্ষা একাডেমি অনার্স কলেজের অধ্যক্ষ ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক একেএম হেলাল উদ্দিন, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক সাংবাদিক ইকবাল হোসেন স্বপন, সাংবাদিক আব্দুর রব, উপকারভোগি প্রান্তিক কৃষক আব্দুল আজিজ, সফিক উদ্দিন, মিন্টু শীল প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!