জুড়ীতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধন ও প্রদর্শনী-সেরা ষ্টল দাতা হাবিবুর – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম :
বহুমাত্রিক গুনে ছিলেন অনন্য- বড়লেখায় সাবেক মন্ত্রী ও সিটি মেয়র সাদেক হোসেন খোকা স্মরণে সভা ও দোয়া কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্ত- অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে আটজন গ্রেপ্তার ছাতকে ফুটবল টুর্নামেন্টের বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত শতাধিক চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে

জুড়ীতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধন ও প্রদর্শনী-সেরা ষ্টল দাতা হাবিবুর

  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

Manual5 Ad Code

বিশেষ প্রতিনিধি:

Manual2 Ad Code

মৌলভীবাজারের জুড়ীতে খামারি, উদ্যোক্তা ও দর্শনার্থীদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণে গত বৃহস্পতিবার (১৮ এপ্রিল) প্রাণিসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধন ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর এর আয়োজন করেছে। প্রদর্শনীতে ষ্টাল খোলা হয়। বিভিন্ন ক্যাটাগরিতে ১২ জন সেরা ষ্টলদাতা খামারি ও উদ্যোক্তাকে পুরস্কার স্বরূপ সনদপত্র, ক্রেষ্ট ও চেক প্রদান করা হয়েছে।

Manual8 Ad Code

উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজংয়ের সভাপতিত্বে ও নজরুল ইসলামের সঞ্চালনায় সেবা সপ্তাহের উদ্বোধনী সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রমাপদ দে। বিশেষ অতিথির বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) সানজিদা আক্তার। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ভেটেরিনারি সার্জন ডা. মৃদুল কান্তি দে, উপজেলা ডেইরি ফার্ম এসোসিয়েশনের সভাপতি মো. সিরাজুল ইসলাম, ডেইরী উদোক্তা হাবিবুর রহমান, প্রথম আলো প্রতিনিধি সাংবাদিক কল্যাণ প্রসুন, জুড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ইনকিলাব প্রতিনিধি তাজুল ইসলাম, জুড়ি রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাংবাদিক মনিরুল ইসলাম প্রমুখ।

Manual2 Ad Code

প্রদর্শনীতে অংশগ্রহণকারি সেরা ষ্টলদাতা খামারি, উদ্যোক্তা ও কৃষকদের ১২ জনকে ৪ টি ক্যাটাগরিতে পুরস্কার হিসেবে চেক, ক্রেষ্ট ও সনদপত্র বিতরণ করা হয়।

Manual7 Ad Code

ডেইরি ও ফ্যাটেনিং ক্যাটাগরিতে যৌথভাবে সেরা ষ্টলদাতার পুরস্কার ও সম্মাননা ক্রেষ্ট পেয়েছেন মো. হাবিবুর রহমান। এছাড়া ডেইরিতে দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেন কামরুজ্জামান ও জুনায়েদ আহমেদ। এদিকে ফ্যাটেনিং ক্যাটাগরিতে দ্বিতীয় হন খামারি আবুল কালাম ও তৃতীয় হয়েছেন সাইদুল ইসলাম। ক্ষুদ্র প্রাণি ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ষ্টলদাতা নির্বাচিত হয়েছেন যথাক্রমে খায়রুল ইসলাম, রেণু মিয়া ও কাওসার আহমেদ। অপরদিকে হাঁস-মুরগি ক্যাটাগরিতে অভিন্দ্র চন্দ্র নাথ, আব্দুর রশীদ ও মশাহিদ আলী পুরস্কার, সম্মাননা ক্রেষ্ট ও সনদপত্র পেয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews