কমলগঞ্জে ১০ মাসেও পূর্ণাঙ্গ হয়নি উপজেলা আ’লীগের কমিটি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

কমলগঞ্জে ১০ মাসেও পূর্ণাঙ্গ হয়নি উপজেলা আ’লীগের কমিটি

  • বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০

Manual4 Ad Code

এইবেলা, কমলগঞ্জ ::

Manual7 Ad Code

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের ১০ মাস অতিবাহিত হলে ও এখনও পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে পারেনি। ইতিমধ্যে কমিটি গঠনের লক্ষ্যে একাধিক বৈঠক করেছে আওয়ামীলীগের ৬ সদস্য বিশিষ্ট কমিটি। সম্প্রতি কমিটি গঠনের কার্যক্রম শুরু করলে আওয়ামীলীগের কমিটিতে পদ-পদবী পাওয়ার জন্য অনেকেই দৌড়-ঝাঁপ শুরু করেছেন।

Manual5 Ad Code

জানা যায়, ২০১৯ সালের ৯ নভেম্বর কমলগঞ্জ উপজেলা মাল্টিপারপাস হল রুমে প্রধান অতিথি হিসেবে তৎকালীন সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন উপস্থিত থেকে সম্মেলনের মাধ্যমে আছলম ইকবাল মিলন কে সভাপতি, ফজলুল হক বাদশা ও ছিদ্দেক আলীকে সহ সভাপতি এবং এডভোকেট এএসএম আজাদুর রহমান আজাদকে সাধারণ সম্পাদক ও আব্দুল হান্নান ও অধ্যক্ষ হেলাল উদ্দিনকে যুগ্ম সাধারণ সম্পাদক করে ৬ সদস্য বিশিষ্টি কমিটি গঠন করা হয়। কমিটি গঠনের ১০ মাস অতিবাহিত হলেও এখন পর্যন্ত কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে পারেনি।

Manual7 Ad Code

আওয়ামী লীগের একাধিক নেতা নাম প্রকাশ না করা শর্তে আলাপকালে বলেন, আওয়ামীলীগের সম্মেলন করার ১০ মাস অতিবাহিত করলে ও এখন ও পূর্ণাঙ্গ কমিটি উপহার দিতে পারেনি। তাই কমলগঞ্জে আওয়ামীলীগের রাজনৈতিক কর্মকান্ড শুধু মাত্র রাষ্ট্রিয় কর্মসূচী পালনের মধ্যেই সীমাবদ্ধ হয়ে রয়েছে। এতে তৃণমূলের নেতাকর্মীরা দলীয় কোন কার্যক্রমে অংশ নিতে পারছে না। তাই দল ও ঝিমিয়ে পড়ছে।

তারা আরো বলেন, সম্প্রতি পূর্ণাঙ্গ কমিটি গঠনের তোড়জোড় শুরু হয়েছে। এতে দেখা যাচ্ছে তৃণমূলের নেতাকর্মীদের উপেক্ষা করে সুবিধাভোগী ও পকেট কমিটি বা পরিবারতন্ত্র কেন্দ্রীক কমিটি গঠনের আভাস পাওয়া যাচ্ছে। যদি পকেট কমিটি বা পরিবারতন্ত্র কেন্দ্রীক কমিটি গঠন হয় তবে তা দলের জন্য কোন কল্যাণ বয়ে আনবে না।

কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট এএসএম আজাদুর রহমানের সাথে আলাপ করলে তিনি বলেন, আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক সংগঠন। এর নেতাকর্মী ও অনেক। তাই অনেকেই কমিটিতে পদ পেতে চায়। তবে সবাইতো আর কমিটিতে স্থান পাবেনা। আমরা শীঘ্রই সুন্দর কমিটি উপহার দেয়ার চেষ্টা করবো।

Manual7 Ad Code

অপর এক প্রশ্নে তিনি আরো বলেন, এখানে সুবিধাভোগী বা পরিবারতন্ত্রের কোন সুযোগ নেই। দলের সাথে যাদের নিবিড় সম্পর্ক আছে বা দলের নিবেদিত কর্মী তারাই তাদের যোগ্যতা অনুযায়ী কমিটিতে স্থান পাবেন। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!