বড়লেখায় ক্ষুদে লেখক ইমা রচিত ‘আমার স্বপ্ন, আমার দেশ’ গ্রন্থের মোড়ক উন্মোচন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
অপরাধীর পরিচয় নয়, অপরাধ দেখুন রাষ্ট্রের ভিত শক্তিশালী করতে আইনের শাসন ফেরাতে হবে হাকালুকির ‘হাওরখাল’ বিলের উন্মুক্ত পুনঃনিলাম কাল কুলাউড়ায় ‘সীমান্তের ডাক’র গুণীজন সংবর্ধনা- ড. আবেদ চৌধুরী ও মাহিদুর রহমানকে সম্মাননা দর ওঠেছে ৫০ লাখ ৫০ হাজার টাকা- হাকালুকির ‘হাওরখাল’ বিলের কাঙ্খিত সরকারি দর না ওঠায় নিলাম কার্যক্রম স্থগিত কমলগঞ্জে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩ কমলগঞ্জের কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত ছাতকে গোবিন্দগঞ্জ পশুর হাট নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি ছাতক থানার মিজানুর রহমান বড়লেখায় সাংবাদিক খলিলুর রহমানের পিতার মৃত্যুবার্ষিকী পালন কুলাউড়ায় পৌরসভা সেলুন সমিতির আয়োজনে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত

বড়লেখায় ক্ষুদে লেখক ইমা রচিত ‘আমার স্বপ্ন, আমার দেশ’ গ্রন্থের মোড়ক উন্মোচন

  • রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪

Manual3 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual4 Ad Code

বড়লেখায় অষ্টম শ্রেণির মেধাবী শিক্ষার্থী ফাহিমা আক্তার ইমা ক্ষুদে লেখিকা হিসেবে আত্মপ্রকাশ করে শিক্ষক ও সাহিত্যাঙ্গনসহ সংশ্লিষ্ট সবাইকে তাক লাগিয়ে দিয়েছে। শুক্রবার বিকেলে প্রধান অতিথি হিসেবে তার রচিত কবিতা ও গল্পের ‘আমার স্বপ্ন, আমার দেশ’ বইয়ের মোড়ক উন্মোচন করেছেন লেখক, সাহিত্যিক ও বড়লেখা সরকারি কলেজের অধ্যক্ষ মো. নিয়াজ উদ্দিন। ফাহিমা আক্তার ইমা বড়লেখা রোকেয়া খাতুন লাইসিয়াম স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

উপজেলার দাসেরবাজার ইউনিয়নের শংকরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইমা রচিত ‘আমার স্বপ্ন, আমার দেশ’ বইয়ের মোড়ক উন্মোচন উপলক্ষে এক মনোমুগ্ধকর অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাহিত্য ও শিক্ষানুরাগি আব্দুস সালামের সভাপতিত্বে ও আলী হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন আর.কে লাইসিয়াম স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক ইকবাল আহমদ, শাখা প্রধান কৃপেশ চন্দ্র নাথ, করমপুর দারুল আরকান ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ কবি আকমল হোসেন ও ক্ষুদে লেখিকা ফাহিমা আক্তার ইমা।

Manual8 Ad Code

বক্তারা বলেন, মাত্র অষ্টম শ্রেণির শিক্ষার্থী ফাহিমা আক্তার ইমা। এত অল্প বয়সে একটি মানসম্পন্ন বই লিখতে পেরেছে এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের। তার বইয়ের প্রতিটা কবিতা ও গল্প মানসম্পন্ন, যা পাঠকের ভালো লাগবে। নির্দ্বিধায় বলা যায় ভবিষ্যতে সে আরো ভালো লিখবে, সফলতা অর্জন করবে।

ফাহিমা আক্তার ইমা (১৩) দাসেরবাজার ইউনিয়নের শংকরপুর গ্রামের সাহেদ আহমদ ও সেলিনা আক্তার দম্পতির একমাত্র মেয়ে।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!