কুলাউড়া শাহ্জালাল আইডিয়াল স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষের বিদায়ী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
আত্রাইয়ে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা কুড়িগ্রামে নতুন কুঁড়ি জুনিয়র স্কুলে বইপড়া উৎসাহে ভ্রাম্যমাণ লাইব্রেরির পাঠক আড্ডা ও পুরস্কার বিতরণ কুলাউড়ায় বন্ধুর জন্য সহযোগিতার অনুকরণীয় দৃষ্টান্ত কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  ৪০ গ্রামের লাখো মানুষের দাবি একটি সেতু রোগীদের সেবায় মানবিক উদ্যোগ- বড়লেখা স্বাস্থ্য কমপ্লেেক্সে ইউপি চেয়ারম্যান প্রার্থী গনির ৫০ টি ম্যাট্রেস ও বেড উপহার মাদক ও কিশোর গ্যাং দমনে কঠোর হওয়ার নির্দেশ এমপি মিঠুর বড়লেখায় আমনের বাম্পার ফলন- সাড়ে ৪শ’ মেট্টিক টন সংগ্রহের লক্ষ্যে সরকারিভাবে ধান ক্রয়ের উদ্বোধন আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা- বড়লেখায় মাদক ও চোরাচালানীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ এমপি নাসির উদ্দিনের কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

কুলাউড়া শাহ্জালাল আইডিয়াল স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষের বিদায়ী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ

  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

Manual1 Ad Code

এইবেলা, কুলাউড়া :: কুলাউড়া উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান শাহ্জালাল আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের আয়োজনে বিদ্যালয়ের উপাধ্যক্ষ মো: জহিরুল ইসলামের বিদায় সম্বর্ধনা ও ২০২৪ সালের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ২৯ এপ্রিল সোমবার নতুন উপাধ্যক্ষ ঝুমা রানী নাথের সভাপতিত্বে ও প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক মোজাহিদুল ইসলাম ও মাহমুদুল হাসান মারুফের যৌথ পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শাহ্জালাল আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ, কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এ কে এম সফি আহমদ সলমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া পৌরসভার সাবেক কাউন্সিলর ইকবাল আহমদ শামীম, সাংবাদিক মো: মছব্বির আলী, শিক্ষিকা তাহমিনা জামান, রিপি বেগম, মাহফুজ চৌধুরী আসিফ, নুসরাত জাহান প্রমুখ।

ছাত্র-ছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন, নুরহান ইসলাম, মাহদিয়া ইকবাল, আমেনা শাহেদ, তাহমিনা ইসলাম ইকরা, মাহজাবিন মাহবুব।

Manual5 Ad Code

প্রধান অতিথি তাঁর বক্তব্যে কলেজের বিদায়ী উপাধ্যক্ষ মো: জহিরুল ইসলামের ভূয়শী প্রশংসা করে বলেন, শত ব্যস্ততার মধ্যে দীর্ঘ ৭টি বছর এই প্রতিষ্ঠানে তিনি যেভাবে শ্রম দিয়ে গেছেন তা অনুকরনীয় হয়ে থাকবে।উনার শুন্যস্থান কোনদিন পূরণ হবার নয়। উনার শ্রম ও মেধা কাজে লাগিয়ে যুগের সাথে তাল মিলিয়ে প্রতিষ্ঠানকে এক অনন্য জায়গায় নিয়ে যেতে সক্ষম হয়েছেন। উনার অভাব আমি এবং এই প্রতিষ্ঠান প্রতিনিয়ত অনুভব করবো। নিজ প্রয়োজনের তাগিদে তিনি আজ বিদায় নিয়েছেন, যেখানে থাকুন যে অবস্থাতেই থাকুন আমার দোয়া ও শুভকামনা সবসময় উনার সাথে থাকবে।

Manual5 Ad Code

প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দ্যেশে বলেন, মেধার কোন বিকল্প নেই। যে যত বেশী জ্ঞান অর্জন করবে, সে তত বেশী মেধায় বিকশিত হয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে। অনুষ্টানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিদ্যালয়ের ছাত্রী ইভা রহমান, গীতা পাঠ করেন স্নেহাশীষ মল্লিক।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews