সিলেটে এসএসসি-সমমানে পাশের হার কমেছে – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
আত্রাইয়ে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা কুড়িগ্রামে নতুন কুঁড়ি জুনিয়র স্কুলে বইপড়া উৎসাহে ভ্রাম্যমাণ লাইব্রেরির পাঠক আড্ডা ও পুরস্কার বিতরণ কুলাউড়ায় বন্ধুর জন্য সহযোগিতার অনুকরণীয় দৃষ্টান্ত কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  ৪০ গ্রামের লাখো মানুষের দাবি একটি সেতু রোগীদের সেবায় মানবিক উদ্যোগ- বড়লেখা স্বাস্থ্য কমপ্লেেক্সে ইউপি চেয়ারম্যান প্রার্থী গনির ৫০ টি ম্যাট্রেস ও বেড উপহার মাদক ও কিশোর গ্যাং দমনে কঠোর হওয়ার নির্দেশ এমপি মিঠুর বড়লেখায় আমনের বাম্পার ফলন- সাড়ে ৪শ’ মেট্টিক টন সংগ্রহের লক্ষ্যে সরকারিভাবে ধান ক্রয়ের উদ্বোধন আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা- বড়লেখায় মাদক ও চোরাচালানীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ এমপি নাসির উদ্দিনের কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

সিলেটে এসএসসি-সমমানে পাশের হার কমেছে

  • রবিবার, ১২ মে, ২০২৪

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক :: সারাদেশের সকল শিক্ষা বোর্ডের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবারের ফলাফলে সিলেট শিক্ষা বোর্ডে গত বছরের চেয়ে পাশের হার ও জিপিয়ে-৫ গত বছরের তুলনায় কমেছে। এবার বোর্ডে পাশের হার ৮৩ দশমিক ৮৮ শতাংশ। এবার জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ৯২০ জন।

Manual2 Ad Code

আজ রোববার (১২ মে) সিলেটের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড ঘোষিত ফলাফলে এমনটা দেখা গেছে। দুপুর সাড়ে ১২টায় সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করা হয়।

ফলাফল বিশ্লেষণে দেখা যায়, এবার বোর্ডে পাশের হার ৮৩ দশমিক ৮৮ শতাংশ। যা গত বছরের তুলনায় ৫ দশমিক ১৭ শতাংশ কম। গত বছর পাশের হার ছিল ৮৯ দশমিক ০৫ শতাংশ। একইভাবে কমেছে জিপিএ-৫ ও। এবার জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ৯২০ জন। যা গত বছরের তুলনায় ৫৮৫টি কম। গত বছর জিপিএ-৫ পেয়েছিল ৮ হাজার ৫০৫জন।

Manual5 Ad Code

এ বছর সিলেট বোর্ডের অধীনে পরীক্ষার্থী ছিল ১ লাখ ৯ হাজার ৭৩ শিক্ষার্থী। এরমধ্যে পাস করেছে ৮০ হজার। পাসের হার ৮৩ দশমিক ৮৮ শতাংশ।

Manual7 Ad Code

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews