কুড়িগ্রামে দীর্ঘ আড়াই মাস পর সোনাহাট স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

কুড়িগ্রামে দীর্ঘ আড়াই মাস পর সোনাহাট স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু

  • রবিবার, ১৪ জুন, ২০২০

Manual2 Ad Code

এইবেলা, কুড়িগ্রাম ::

দীর্ঘ আড়াই মাস বন্ধ থাকার পর কুড়িগ্রামে সোনাহাট স্থলবন্দর দিয়ে শুরু হয়েছে পণ্য আমদানি-রপ্তানির কাজ। করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ ঠেকাতে এ বছরের ২৫শে মার্চ ভারতের ধুবরী জেলা লকডাউন করা হলে এ বন্দর দিয়ে সকল প্রকার পণ্য আমদানি-রপ্তানি বন্ধ করে দেয় ভারত সরকার। একই সঙ্গে বাংলাদেশের ব্যবসায়ীরাও ওই দিন থেকে বন্দরের সকল প্রকার কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। পরবর্তীতে করোনা সংক্রমণ এড়াতে সামাজিক দূরত্ব মানার পাশাপাশি হ্যান্ড স্যানিটাইজার ও স্প্রেসহ বিভিন্ন পদ্ধতি অবলম্বনের মাধ্যমে দু’দেশের ব্যবসায়ীরা আজ ১৩ জুন শনিবার থেকে এ বন্দর দিয়ে পণ্য আমদানি-রফতানির কাজ শুরু করে।

Manual2 Ad Code

সোনাহাট বন্দর সিন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন সভাপতি সরকার রকিব আহমেদ জুয়েল জানান, সম্পুর্ণ স্বাস্থ্য সুরক্ষা মেনে আমরা পণ্য আনা নেয়ার কাজ চালু রাখবো। শ্রমিকদের সুরক্ষার বিষয়টি বিশেষ গুরুত্ব দেয়া হবে। সেই সাথে ভারতীয় গাড়ি চালকসহ সংশ্লিষ্ট সকলে যাতে স্বাস্থ্য সুরক্ষা মেনে চলেন সেদিকেও নজর রাখবো।

Manual3 Ad Code

উল্লেখ্য, এ বন্দর দিয়ে পাথর ও কয়লা আমদানি করেন বাংলাদেশি ব্যবসায়ীরা। অন্যদিকে প্লাষ্টিক সামগ্রী, গার্মেন্টস ঝুট, নেট ও পামওয়েল আমদানি করেন ভারতীয় ব্যবসায়ীরা।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!