কমলগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের মতবিনিময় সভা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখার মাধকুণ্ডে জাতীয় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপন কর্মসূচি হলোখানায় মানসিক ভারসাম্যহীন তরুণী ধর্ষণে ৭ মাসের অন্তঃসত্ত্বা- কে নেবে দায়!! ছাতকে স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর গ্রেপ্তার কুড়িগ্রামে এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের আয়োজনে হাত ধোয়ার স্টেশনের উদ্বোধন  তথ্যভিত্তিক সংবাদে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের ওপর ভরসা পাই : ব্যারিষ্টার আবরার ইলিয়াস বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী ছামেলী ঢাকায় গ্রেফতার জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন 

কমলগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের মতবিনিময় সভা

  • শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২০

Manual2 Ad Code

এইবেলা, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

Manual5 Ad Code

তৃণমূলে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলকে সু-সংগঠিত করার লক্ষ্যে মৌলভীবাজার জেলা যুবদল কর্তৃৃক কমলগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্টিত হয়।

Manual7 Ad Code

শুক্রবার (১৮সেপ্টেম্বর) বিকাল ৩টায় কমলগঞ্জ উপজেলার পতনউষারে জেলা বিএনপি নেতা অলি আহমদ খানের বাড়িতে এ মতবিনিময় সভা অনুষ্টিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি (সিলেট বিভাগ) আনছার উদ্দিন।

কেন্দ্রীয় যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক এবং জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্বলের সভাপতিত্বে ও জেলা যুবদলের সাধারন সম্পাদক এম, এ, মোহিতের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারন সম্পাদক জাহিদুর রহমান দিপু সরকার, সহ-সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম দুলাল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা যুবদলের সহ-সভাপতি মির্জা আক্কাছ, যুগ্ম-সম্পাদক জিল্লুর রহমান, সহ-সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম পিরন, সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক হাফেজ আহমদ মাহফুজ, গোলাম রব্বানী তৈমুর, আমীর মাহমুদ, সাহান পারভেজ সিপন, শ্রমবিষয়ক সম্পাদক সাজ্জাদ পারভেজ চৌধুরী মনি সহ কমলগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের নেতৃবৃন্দ।

Manual5 Ad Code

প্রধান অতিথির বক্ত্যব্যে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি (সিলেট বিভাগ) আনছার উদ্দিন বলেন, সারা দেশের ন্যায় তৃণমূলের মতামতের ভিত্তিতে কমলগঞ্জ উপজেলা ও পৌর যুবদলকে শক্তিশালী করতে কমিটি গঠন করা হবে। বিগত দিনে আন্দোলন সংগ্রামে যারা মামলা হামলার শিকার হয়েছেন তাদেরকে আগামী আহ্বায়ক কমিটিতে মূল্যায়ন করা হবে। যাদেরকে কমিটি দেয়া হবে তারাই আগামী দিন দেশও নেত্রীর মুক্তির আন্দোলন তরান্বিত করতে অগ্রণী ভূমিকা পালন করবে।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!