বড়লেখায় অসুস্থ সেই হাতির চিকিৎসা দিল বন বিভাগ-পৃথক দলের ৩ দিনের অনুসন্ধানে মিলল খোঁজ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম :
বহুমাত্রিক গুনে ছিলেন অনন্য- বড়লেখায় সাবেক মন্ত্রী ও সিটি মেয়র সাদেক হোসেন খোকা স্মরণে সভা ও দোয়া কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্ত- অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে আটজন গ্রেপ্তার ছাতকে ফুটবল টুর্নামেন্টের বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত শতাধিক চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে

বড়লেখায় অসুস্থ সেই হাতির চিকিৎসা দিল বন বিভাগ-পৃথক দলের ৩ দিনের অনুসন্ধানে মিলল খোঁজ

  • শনিবার, ১ জুন, ২০২৪

Manual5 Ad Code

এইবেলা, বড়লেখা::

Manual2 Ad Code

বড়লেখা উপজেলার সংরক্ষিত বন পাথারিয়ায় অসুস্থ থাকা দলছুট সেই বন্য হাতিকে ৩ দিন খুঁজতে খুঁজেতে অবশেষে পাওয়া গেছে। এরপর ট্রাংকুলাইজারের মাধ্যমে অসুস্থ ওই হাতিটিকে চিকিৎসা দেওয়া হয়েছে।

Manual6 Ad Code

গত বৃহস্পতিবার বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের উদ্যোগে হাতিটিকে মাধব-সমনভাগ বিটের (বড়লেখা উপজেলা অংশ) চিপাছড়া এলাকায় চিকিৎসা দেওয়া হয়। এরআগে গত ৮ মে ‘পান জুমে বন্যহাতি, আতঙ্কে শ্রমিকরা’ শিরোনামে দৈনিক যুগান্তরে একটি প্রতিবেদন প্রকাশ হলে বিষয়টি বন বিভাগের নজরে আসে।

Manual2 Ad Code

এরপর বনবিভাগ অসুস্থ হাতির চিকিৎসার জন্য ঢাকায় চিঠি লেখে। এর প্রেক্ষিতে বঙ্গবন্ধু সাফারি পার্কের ডা. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে তিন সদস্যের একটি মেডিকেল দল ছাড়াও বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ মৌলভীবাজার সদর রেঞ্জ কর্মকর্তা গোলাম ছারওয়ারের নেতৃত্বে পৃথক আরেকটি দল হাতিটির সন্ধ্যানে জুড়ীর লাঠিটিলা এলাকায় কাজ শুরু করে। তবে গত বুধবার বিকেল পর্যন্ত সেখানে (লাঠিটিলায়) হাতিটিকে পাওয়া যায়নি।

Manual8 Ad Code

অপরদিকে গত বুধবার থেকে বনবিভাগের বড়লেখা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা শেখর রঞ্জন দাসের নেতৃত্বে বন বিভাগের একটি দল বড়লেখা উপজেলার সংরক্ষিত বন পাথারিয়ায় অসুস্থ থাকা দলছুট সেই বন্য হাতির সন্ধানে নামে। পরে মাধব-সমনভাগ বিটের (বড়লেখা উপজেলা অংশ) চিপাছড়া এলাকায় হাতিটির খোঁজ পাওয়া যায়। এরপর বৃহস্পতিবার ওই হাতিটিকে বঙ্গবন্ধু সাফারি পার্কের ডা. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে চিকিৎসা দেওয়া হয়েছে।

এসময় সেখানে বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের মৌলভীবাজার কার্যালয়ের বিভাগীয় বন কর্মকর্তা ড. মো. জাহাঙ্গীর আলম, বন বিভাগের বড়লেখা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা শেখর রঞ্জন দাস, বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ মৌলভীবাজার সদর রেঞ্জ কর্মকর্তা গোলাম ছারওয়ার প্রমুখ উপস্থিত ছিলেন।

বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বড়লেখা উপজেলার পাথারিয়া পাহাড়ের সংরক্ষিত বনাঞ্চল সংলগ্ন ৭নং খাসিয়াপুঞ্জির গুটিবাড়ি এলাকার পানজুমে গত ৭ মে একটি বন্য হাতিকে ঘুরেফিরে প্রায় একই জায়গায় অবস্থান করতে দেখেন খাসিয়া ও চা শ্রমিকেরা। দূর থেকে হাতিটিকে খুঁড়িয়ে হাঁটতে দেখেন তারা। এতে ধারণা করা হয় হাতিটি বয়স্ক ও অসুস্থ।

বন বিভাগ সূত্র জানায়, বিগত কয়েক বছর ধরে ৭টি বন্যহাতি পাহাড়ের ভারত ও বাংলাদেশ অংশে অবাধ বিচরণ করত। লোকালয়ে তেমন দেখা যেত না। সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ করায় হাতিগুলো ভারতে প্রবেশ করতে না পারায় এবং পাহাড়ে খাদ্যাভাব ও বিচরণস্থল কমে যাওয়ায় তারা মাঝে মধ্যে লোকালয়ে প্রবেশ করে ক্ষয়ক্ষতি করত। ২-৩ বছর ধরে এই দলের তিনটি হাতিকে দেখা যায়নি। চারটিকে মাঝে-মধ্যে জঙ্গলে বিচরণ করতে দেখা যায়।

বন বিভাগের বড়লেখা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা শেখর রঞ্জন দাস বলেন, হাতিটির বয়স আনুমানিক ৬০-৭০ বছর হবে। এটি পিছনের ডান পায়ে আঘাত পায়। পায়ে ক্ষতের চিহ্ন ছিল। সন্ধান পেয়ে ট্রাংকুলাইজারের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়েছে। মেডিকেল টিম বলেছে সুস্থ হবে। হাতির পায়ের ক্ষত অনেকটা শুকিয়েছে। হাতিটিকে আমরা নজরদারির মধ্যে রেখেছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews