জুড়ীতে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু, আটক ৪ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী ছামেলী ঢাকায় গ্রেফতার জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন 

জুড়ীতে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু, আটক ৪

  • রবিবার, ২৩ জুন, ২০২৪

Manual7 Ad Code

জুড়ী প্রতিনিধি :: মৌলভীবাজারের জুড়ীতে ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু ঘটেছে। ছুরিকাঘাতে আহতও হয়েছেন একজন।

Manual7 Ad Code

ঘটনাটি শনিবার দিবাগত রাত ১২ টার দিকে উপজেলার জায়ফরনগর ইউনিয়নের গরেরগাঁও গ্রামে ঘটেছে। নিহত যুবক ঈদুল হাসান আরমান (২২) এ গ্রামের প্রবাসী সুমন মিয়ার ছেলে। এ ঘটনায় আহত আরমানের খালু সিএনজিচালিত অটোরিকশাচালক রফিক মিয়া (৪৭)। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ।

Manual5 Ad Code

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, রাতে আরমান নিজ ঘরে ঘুমিয়েছিল। তখন প্রতিবেশী ইয়াজ মিয়ার ছেলে তানভীর আহমদ (২২) আরমানের ঘরের কাছে এসে আরমানকে ডাকতে থাকে। ডাক শোনে আরমান ঘুম থেকে উঠে ঘরে থেকে বের হতেই তানভীর ধারালো ছুরি দিয়ে আরমানের ঘাড়ে ও শরীরে আঘাত করে। এ সময় আরমানের চিৎকারে রফিক মিয়া এগিয়ে গিয়ে বাধা দিলে তানভীর তাঁকেও এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরিবারের লোকজন তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরমানকে মৃত ঘোষণা করেন। এছাড়া উন্নত চিকিৎসার জন্য রফিক মিয়াকে সিলেট  ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত তানভীর (২২), তানভীরের বাবা ইয়াজ মিয়া (৫৫), ভাই তুহিন আহমদ (১৯) ও চাচা তাজ মিয়াকে (৫৫) আটক করে।

জুড়ী থানার এস আই রফিকুল ইসলাম বলেন, লাশের ঘাড়ে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে থানায় আনা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ##

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!