বড়লেখায় ঔষধি ও বৃক্ষ রোপনের উপর দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

বড়লেখায় ঔষধি ও বৃক্ষ রোপনের উপর দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ

  • রবিবার, ৩০ জুন, ২০২৪

Manual2 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

বড়লেখায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আওতায় ২৫ জন উপকারভোগিকে বসত বাড়িতে মাইক্রোসাইট ভিত্তিক শাক সবজি, ঔষধি ও বৃক্ষ রোপনের উপর ৩ দিন ব্যাপি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ডিমাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। সিলেট বনবিভাগ এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে।

Manual6 Ad Code

রোববার (৩০ জুন) বিকেলে অনুষ্ঠিত সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার মনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন যুগান্তরের উপজেলা প্রতিনিধি সাংবাদিক আব্দুর রব। সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষনর্থীদের মাঝে বিভিন্ন কৃষি সমরঞ্জামাদি প্রদান করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মনোয়ার হোসেন। সভায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন বন বিভাগের বড়লেখা রেঞ্জ কর্মকর্তা শেখর রঞ্জন দাস, বড়লেখা বিটের ফরেস্ট গার্ড আবু ছিদ্দিক, বিওসি কেছরিগুল ডিমাই দক্ষিণ উপকারভোগি সমিতির সভাপতি ফয়জুর রহমান, বিওসি কেছরিগুল ডিমাই উত্তর উপকারভোগি সমিতির সভাপতি কায়ছার আহমদ।

Manual2 Ad Code

৩ দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন বনবিভাগের সহকারি বন সংরক্ষক (শ্রীমঙ্গল) মো. নাজমুল আলম, রেঞ্জ কর্মকর্তা শেখর রঞ্জন দাস, উপ-সহকারি কৃষি কর্মকর্তা বিপুল কুমার দাস ও শম্পা আক্তার, বন বিভাগের কমিউনিটি ডেভলপার অফিসার মো. খায়রুজ্জামান প্রমুখ।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!