বড়লেখায় ২ মাদক ব্যবসায়ীর কারাদন্ড – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

বড়লেখায় ২ মাদক ব্যবসায়ীর কারাদন্ড

  • শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২০

Manual2 Ad Code

এইবেলা, বড়লেখা প্রতিনিধি ::

Manual7 Ad Code

বড়লেখা পৌর শহরে গাঁজা কেনাবেচার সময় আটক ২ মাদক ব্যবসায়ীকে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আটক সুমন আহমদ (৩৬) কে ৯ মাসের ও সাইফুল ইসলাম (৩২) কে ৬ মাসের কারাদন্ড দেয়া হয়।

২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও ইউএনও মো. শামীম আল ইমরান।

আটক সুমন পৌরসভার বারইগ্রামের মৃত আকলাছ আলীর ছেলে ও সাইফুল নিজবাহাদুরপুর ইউপির পূর্ব মাইজগ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে।

Manual6 Ad Code

জানা গেছে, পৌর শহরের উত্তরবাজার এলাকায় গাঁজা কেনাবেচার গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে উত্তরবাজার এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম আল ইমরান। অভিযানে অন্যদের মধ্যে অংশ নেন বড়লেখা থানার এসআই মো. শরীফ উদ্দিন, এএসআই মো. কামাল হোসেন ও তরুণ মজুমদার।

Manual4 Ad Code

অভিযানকালে সুমন আহমদ ও সাইফুল ইসলামকে গাঁজা কেনাবেচার সময় হাতেনাতে আটক করা হয়। এরপর ইউএনও তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটক সুমন আহমদকে ৯ মাস ও সাইফুল ইসলামকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

Manual4 Ad Code

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম আল ইমরান ভ্রাম্যমাণ আদালতে দুইজন মাদক ক্রেতা-বিক্রেতাকে কারাদন্ড প্রদানের সত্যতা নিশ্চিত করেছেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!