শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ৩ জন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় বেগমানপুর বিদ্যালয়ের ভূমি দাতা সদস্য নিয়ে ধূম্রজাল: দুই পক্ষের উত্তেজনা ছাতকে সুরমা নদীভাঙনে বিলীন স্কুল-মসজিদ নদী : আতঙ্কে বাউসা-কেশবপুরের মানুষ ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত  ওসমানীনগরে ছিনতাইয়ের চেষ্টাকালে ধারালো অস্ত্রসহ আটক ৩ ছাতকে উপজেলা প্রশাসন ও গ্রামবাসীর অভিযানে ২২ অবৈধ ড্রেজার জব্দ কুলাউড়ায় একশ পিছ ইয়াবাসহ পুলিশী অভিযানে ৭ জন গ্রেপ্তার ​কুড়িগ্রামে নদী ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে মানববন্ধন ও সমাবেশ কুলাউড়ায় মনু নদী থেকে অবৈধভাবে বালু বিক্রির দায়ে ইউপি সদস্যের জরিমানা  বড়লেখা প্রেসক্লাবে মতবিনিময় সভা- ব্যক্তিগত স্বার্থে নয়, মানুষের কল্যাণেই রাজনীতি করি : শরীফুল হক সাজু সংবেদনশীল মানুষ হতে হলে বই পড়তে হবে – যুগ্ম সচিব মোস্তফা মোরশেদ

শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ৩ জন

  • শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪

Manual1 Ad Code

শ্রীমঙ্গল প্রতিনিধি :: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালাপুরে সড়ক দুর্ঘটনায় বিএনপির সাবেক সংসদ সদস্য মৃত শফিকুর রহমানের স্ত্রী নাজমা বেগমসহ (৫০) তিনজন মারা গেছেন। বৃহস্পতিবার বিকালে উপজেলার কালাপুর এলাকায় এ ঘটনা ঘটে।

Manual6 Ad Code

এ ঘটনায় নিহত আরও দুজন হলেন— নাজমা বেগমের আত্মীয় ফাহাদ আহমেদ (১২) ও হাসাইন আহমেদ (২২)। তারা সবাই স্থানীয় বরুনা গ্রামের বাসিন্দা বলে জানা যায়।

Manual5 Ad Code

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকালের দিকে একটি অটোরিকশা দিয়ে তারা সবাই উপজেলার বরুণা গ্রাম থেকে শ্রীমঙ্গল শহরে দিকে যাচ্ছিলেন। যাওয়ার পথে ওই এলাকায় একটি লোকাল বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়।

Manual6 Ad Code

পরে স্থানীয়রা আহত চারজনকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে আরও একজনের মৃত্যু হয়। বাকি তিনজন এখন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। পরে উপজেলায় দায়িত্বরত সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে শ্রীমঙ্গল থানায় পুলিশ না থাকায় কারও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে কালাপুর ইউনিয়নের ওয়ার্ড সদস্য আব্দুস সোবহান চৌধুরী তিনজন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!