বড়লেখা থানায় ফিরেনি পুলিশ, নিরাপত্তা দিচ্ছে সেনাবাহিনী – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

বড়লেখা থানায় ফিরেনি পুলিশ, নিরাপত্তা দিচ্ছে সেনাবাহিনী

  • শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪

Manual2 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

বড়লেখা থানায় শুক্রবার রাত পর্যন্ত কর্মস্থলে ফিরেনি পুলিশ। সোমবার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার খবরে বিকেলের দিকে বিক্ষুব্দ জনতা থানা ঘেরাও করে ইটপাটকেল নিক্ষেপ করে। এসময় বিএনপি—জামায়াতের নেতৃবৃন্দ বিক্ষুব্দ জনতাকে নিবৃত্ত করেন। হামলার ভয়ে থানা পুলিশ একপর্যায়ে থানা ছেড়ে আত্মগোপন করে। এরপর থেকেই বৃহস্পতিবার রাত পর্যন্ত বিএনপি—জামায়াতের নেতকর্মীর পাশাপাশি আনছার সদস্যরা অরক্ষিত থানা পাহারা দেন। এদিকে নবাগত আইজিপির নির্দেশনার একদিন পরও পুলিশ সদস্যরা থানায় ফিরেনি। এতে বৃহস্পতিবার রাতে সেনাবাহিনী থানা কমপ্লেক্সের নিরাপত্তার দায়িত্ব নিয়েছে।

Manual2 Ad Code

বড়লেখা থানা কমপ্লেক্সের নিরাপত্তার দায়িত্বে থাকা সেনা কর্মকর্তা সর্জেন্ট আখতারুজ্জামান জানান, মঙ্গলবার রাতে সেনাবাহিনী থানার আগ্নেয়াস্ত্রগুলো হেফাজতে নেয়। বৃহস্পতিবার বিকেলে চারটার মধ্যে পুলিশ সদস্যরা থানায় যোগদানের নির্দেশনা ছিল। কিন্তু রাত পর্যন্ত তারা ফিরেনি। ফলে রাতেই অরক্ষিত থানার নিরাপত্তার দায়িত্ব নিয়েছে সেনাবাহিনী। পাশাপাশি অন্যান্য এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতেও সেনাবাহিনী টহল দিচ্ছে।

Manual6 Ad Code

থানার ওসি সঞ্জয় চক্রবর্তী শুক্রবার রাত সোয়া সাতটায় যুগান্তরকে জানান, উর্ধ্বতন কতৃর্পক্ষের নির্দেশনা পাননি। তিনি থানা এলাকায় নিরাপদে রয়েছেন। নির্দেশনা পেলে যোগদান করবেন।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!