বেহাল দশা নিটারের থিয়েটার ও ক্যাফেটেরিয়া সংলগ্ন মাঠের – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

বেহাল দশা নিটারের থিয়েটার ও ক্যাফেটেরিয়া সংলগ্ন মাঠের

  • মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪

Manual4 Ad Code

নিটার প্রতিনিধি :: সাভারের নয়ারহাটে অবস্থিত জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউট (নিটার) এ সাংষ্কৃতিক কার্যক্রম পরিচালনা জন্য নিটার মেইন গেইট সংলগ্ন এলাকায় রয়েছে কাজী নজরুল ইসলাম থিয়েটার, পাশাপাশি খেলাধুলার জন্য রয়েছে একটি খেলার মাঠ যেটি কিনা শিক্ষার্থী মহলে “ক্যাফেটেরিয়ার মাঠ” হিসেবে পরিচিত ।

সরেজমিনে, শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায় কাজী নজরুল ইসলাম থিয়েটারটির মূল উদ্দেশ্য এখানে শিক্ষার্থীরা মুক্তভাবে সাংস্কৃতিক চর্চা করবে। কিন্তু দুইতলা বিশিষ্ট থিয়েটারটির দুতলা বরাদ্দ দিয়ে রাখা হয়েছে স্টাফদের থাকার জন্য। সারাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ে এরকম ঘটনার নজির রয়েছে কিনা সেবিষয়ে সাধারণ শিক্ষার্থীরা সন্দিহান। এমতাবস্থায়, সাধারণ শিক্ষার্থীদের দাবি সেখানে বসবাসকারীদের অন্য কোথাও স্থানান্তর করে সেটি যেন সাধারণ শিক্ষার্থীদের জন্য পুরোপুরি ভাবে উন্মুক্ত করে দেওয়া হয়। পাশাপাশি অবকাঠামোগত উন্নয়ন করে সেটিতে ক্লাবের কার্যক্রম পরিচালনার উপযোগী করে দেওয়া হয়।

Manual3 Ad Code

কাজী নজরুল ইসলাম থিয়েটারের পাশেই রয়েছে ক্যাফেটেরিয়া সংলগ্ন মাঠ। যেটিতে কিনা টানা দুই-তিন দিন বৃষ্টি হলেই হাটু সমান পানি জমে যায়। এক্ষেত্রে, শিক্ষার্থীদের দাবি যেন মাঠটিতে পর্যাপ্ত পরিমাণ বালু ফেলে উঁচু করা হয় এবং ড্রেনেজ ব্যবস্থা উন্নত করা হয়। তাদের ধারণা, কর্তৃপক্ষ নিয়মিত মাঠটি তদারকি ও পরিচর্যা করলে মাঠটির এরকম বেহাল দশা থাকবে না।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!