কমলগঞ্জে যুবলীগের দোয়া ও প্রতিবন্ধি-এতিমদের খাবার বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
ছাতকে ফুটবল টুর্নামেন্টের বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত শতাধিক চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে কুড়িগ্রামে ৯ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল : জেলায় পাসের হার ৪০.৭২%  ওসমানীনগরে এমপিওভুক্ত শিক্ষকদের ৩ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ

কমলগঞ্জে যুবলীগের দোয়া ও প্রতিবন্ধি-এতিমদের খাবার বিতরণ

  • মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০

Manual8 Ad Code

এইবেলা, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:

বঙ্গবন্ধুর কন্যা, সফল রাষ্ট্রনায়ক, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিনে কমলগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজনে দোয়া মাহফিল ও প্রতিবন্ধী, এতিমদের মধ্যে খাবার বিতরণ করা হয়। সোমবার ২৮ সেপ্টেম্বর দুপুর ২টায় কমলগঞ্জ পৌর মিলনায়তনে উপজেলা যুবলীগের আহ্বায়ক ও পৌর মেয়র মোঃ জুয়েল আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, কমলগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান।

Manual4 Ad Code

বঙ্গবন্ধু প্রজন্মলীগ সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, উপজেলা বিআরডিবির সাবেক চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বুলবুল, উপজেলা যুবলীগ সদস্য আবুল কালাম, আলাল আহমেদ, ইলিয়াস আহমেদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগ সদস্য নিয়াজ মোর্শেদ রাজু, উপজেলা ছাত্রলীগ সভাপতি রাহাত ইমতিয়াজ রিপুল, কলেজ ছাত্রলীগ সভাপতি আব্দুল হাকিম প্রমুখ। অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য ও দেশের সকল মানুষের জন্য দোয়া ও খাবার বিতরণ করা হয়।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews