বড়লেখায় সিলেট মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক দিনার গ্রেফতার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনাম :
ছাতকে স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর গ্রেপ্তার কুড়িগ্রামে এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের আয়োজনে হাত ধোয়ার স্টেশনের উদ্বোধন  তথ্যভিত্তিক সংবাদে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের ওপর ভরসা পাই : ব্যারিষ্টার আবরার ইলিয়াস বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী ছামেলী ঢাকায় গ্রেফতার জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা

বড়লেখায় সিলেট মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক দিনার গ্রেফতার

  • শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪

Manual3 Ad Code

বড়লেখা প্রতিনিধি::

Manual6 Ad Code

সিলেট মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক এমএইচ ইলিয়াসুর রহমান দিনারকে (৪১) আটক করেছে বড়লেখা থানা পুলিশ। শুক্রবার রাত দুইটার দিকে বড়লেখা উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের কাশেমনগর এলাকার শ্বশুরবাড়িতে থেকে তাকে আটক করা হয়। দিনার সিলেটের মোগলবাজার এলাকার মৃত নাসিরুল হক চৌধুরীর ছেলে।

Manual3 Ad Code

তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার উপর নির্যাতন, গুলিবর্ষণ, হত্যাসহ বিভিন্ন অভিযোগে সিলেট কোতোয়ালি ও গোলাপগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ৫ আগস্ট সরকার পতনের পর থেকে সিলেট মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক এমএইচ ইলিয়াসুর রহমান দিনার গা ঢাকা দেন। ভারতে পালিয়ে যেতে তিনি বড়লেখা উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের সীমান্তবর্তী কাশেমনগর এলাকায় শ্বশুরবাড়িতে অবস্থান করছিলেন। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাত দুইটার দিকে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।

Manual4 Ad Code

বড়লেখা থানার ওসি আব্দুল কাইয়ুম শুক্রবার রাত সিলেট মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক এমএইচ ইলিয়াসুর দিনারকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক দিনারের বিরুদ্ধে সিলেট কোতোয়ালি থানায় মামলা রয়েছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তদন্ত কর্মকর্তা শনিবার বিকেলে বড়লেখা থানা থেকে তাকে সিলেট কোতোয়ালি থানায় নিয়ে গেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!