কুলাউড়ায় প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসারের হাসপাতাল পরিদর্শন ও পিপিই বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত  ওসমানীনগরে ছিনতাইয়ের চেষ্টাকালে ধারালো অস্ত্রসহ আটক ৩ ছাতকে উপজেলা প্রশাসন ও গ্রামবাসীর অভিযানে ২২ অবৈধ ড্রেজার জব্দ কুলাউড়ায় একশ পিছ ইয়াবাসহ পুলিশী অভিযানে ৭ জন গ্রেপ্তার ​কুড়িগ্রামে নদী ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে মানববন্ধন ও সমাবেশ কুলাউড়ায় মনু নদী থেকে অবৈধভাবে বালু বিক্রির দায়ে ইউপি সদস্যের জরিমানা  বড়লেখা প্রেসক্লাবে মতবিনিময় সভা- ব্যক্তিগত স্বার্থে নয়, মানুষের কল্যাণেই রাজনীতি করি : শরীফুল হক সাজু সংবেদনশীল মানুষ হতে হলে বই পড়তে হবে – যুগ্ম সচিব মোস্তফা মোরশেদ কুলাউড়া পৌরসভায় আইইউজিআইপি প্রকল্প বাস্তবায়নে কচ্ছপ গতি জনদূর্ভোগ চরমে বৃটেনের কার্ডিফ জালালিয়া মসজিদের নতুন কমিটি গঠন

কুলাউড়ায় প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসারের হাসপাতাল পরিদর্শন ও পিপিই বিতরণ

  • রবিবার, ১৪ জুন, ২০২০

Manual5 Ad Code

এইবেলা ডেক্স, কুলাউড়া ::

কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন এবং ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের মধ্যে পিপিই বিতরণ করেছেন মাননীয় প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ আবু জাফর রাজু। সরকারি সফর উপলক্ষে রোববার ১৪ জুন দুপুরে হাসপাতালের উদ্যোগে হলরুমে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

Manual2 Ad Code

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরুল হক এর সভাপতিত্বে মতবিনিময় সভায় করোনা ভাইরাস মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক দিক ও বিভিন্ন যুগান্তকারী পদক্ষেপের কথাগুলো তুলে ধরে প্রধান অতিথির বক্তব্য দেন প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ আবু জাফর রাজু।

Manual6 Ad Code

পিপিই তুলে দিচ্ছেন আবু জাফর রাজু

Manual8 Ad Code

এতে বিশেষ অতিথির বক্তব্য দেন কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরী, কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা চেয়ারম্যান আসম কামরুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান প্রমুখ।

মতবিনিময় শেষে মাননীয় প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ আবু জাফর রাজুর পক্ষ থেকে হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের মধ্যে পিপিই বিতরণ করা হয়। এরপর হাসপাতাল এবং থানায় স্থাপিত জীবাণুনাশক টানেল এর শুভ উদ্বোধন করেন আবু জাফর রাজুসহ অন্যান্য অতিথিগন।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!