জুড়ীতে সড়ক দুর্ঘটনায় সিএনজি চালকের মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম :
তথ্যভিত্তিক সংবাদে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের ওপর ভরসা পাই : ব্যারিষ্টার আবরার ইলিয়াস বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী ছামেলী ঢাকায় গ্রেফতার জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা

জুড়ীতে সড়ক দুর্ঘটনায় সিএনজি চালকের মৃত্যু

  • রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪

Manual6 Ad Code

জুড়ী প্রতিনিধি :

Manual5 Ad Code

জুড়ীতে সড়ক দুর্ঘটনায় লিটন মিয়া (২৮) নামে এক সিএনজি আটোরিকশা চালকের মৃত্যু ঘটেছে। শনিবার রাত ১০টার দিকে জুড়ী-ফুলতলা সড়কের সমাইবাজারের প্রবেশ ব্রিজে এই দুর্ঘটনাটি ঘটেছে। নিহত লিটন মিয়া উপজেলার কালকিগড় গ্রামের রেণু মিয়ার ছেলে।

জানা গেছে, শনিবার রাতে সিএনজি চালক লিটন মিয়া ফুলতলা বাজার থেকে জুড়ীতে ফিরছিলেন। সমাইবাজার ব্রিজ অতিক্রম কালে তার সিএনজিটি ব্রিজের রেলিংয়ের সাথে ধাক্কা লাগে। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। গুরুতর আহত অবস্থায় চালক লিটন মিয়াকে উদ্ধার করে জুড়ী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। কিন্ত পথিমধ্যে তিনি মারা যান।

Manual4 Ad Code

জুড়ী থানার ওসি মোর্শেদুল আলম রোববার রাতে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ময়না তদন্ত শেষে নিহতের লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হবে।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!