এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, দেশ সেরা সিলেট বোর্ড – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের আয়োজনে হাত ধোয়ার স্টেশনের উদ্বোধন  তথ্যভিত্তিক সংবাদে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের ওপর ভরসা পাই : ব্যারিষ্টার আবরার ইলিয়াস বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী ছামেলী ঢাকায় গ্রেফতার জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, দেশ সেরা সিলেট বোর্ড

  • মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪

Manual3 Ad Code

এইচএসসি পরীক্ষার ফলাফলে এবার চমক দেখিয়েছে সিলেট শিক্ষা বোর্ড। আজ (১৫ অক্টোবর) প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে দেশের সেরা স্থানটি দখলে নিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেট। বোর্ডে এবার পাশের হার ৮৫ দশমিক ৩৯ শতাংশ।

Manual2 Ad Code

মঙ্গলবার দুপুরে শিক্ষাবোর্ডর সম্মেলন কক্ষে এ ফলাফল ঘোষণা করেন চেয়ারম্যান অধ্যাপক মো: জাকির আহমদ।

ঘোষিত ফলাফল অনুযায়ী, এ বছর ৮৩ হাজার ১৬৫ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ৭১ হাজার ১২ জন উত্তীর্ণ হয়েছে।

বোর্ডের চেয়ারম্যান জানান, চার বিষয়ের মধ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে সর্বোচ্চ ভালো করেছে শিক্ষার্থীরা। আইসিটিতে মোট ৭৫ হাজার ১২২ জন পরীক্ষার্থী ছিল। এর মধ্যে ৭০ হাজার ৭২৩ জন অর্থাৎ ৯৪ দশমিক ১৪ শতাংশ পাস করেছে। এ কারণে এবার সিলেটে পাসের হার বেড়েছে।

Manual2 Ad Code

পাসের হারের দিক থেকে বিজ্ঞান বিভাগে সর্বোচ্চ ৯৪ দশমিক ৪৪ শতাংশ, মানবিকে ৮৫ দশমিক ৯৭ এবং ৭০ দশমিক ১৩ শতাংশ। শতভাগ পাস করেছে আট প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

এবার ছেলে পরীক্ষার্থী ছিল ৩৩ হাজার ৮১১ জন। পাস করেছে ২৮ হাজার ৩৫১ জন। এবং পাসের হার ৮৩ দশমিক ৮৬ শতাংশ। মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা ৪৯ হাজার ৩৫৪ জন। এর মধ্যে পাস করেছে ৪২ হাজার ৬৬১ জন এবং পাসের হার ৮৬ দশমিক ৪৪ শতাংশ।

ফলাফল ঘোষণার পর সিলেট বিভাগজুড়ে আনন্দ-উচ্ছ্বাসে মেতে উঠে শিক্ষার্থীরা। অভিভাবকরাও এমন ফলাফলে আনন্দিত।

Manual2 Ad Code

সিলেট শিক্ষাবোর্ডে এ বছর পাসের হার ৮৫ দশমিক ৩৯ শতাংশ। যা সাধারণ নয়টি শিক্ষাবোর্ডের মধ্যে সর্বোচ্চ। সিলেট শিক্ষাবোর্ডে শুধু পাসের হারই বাড়েনি, বেড়েছে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যাও। এ বোর্ডে এবার জিপিএ-৫ পেয়েছে ছয় হাজার ৬৯৮ শিক্ষার্থী।

গত বছর এইচএসসি পরীক্ষায় সিলেট বোর্ডে পাসের হার ছিল ৭৩ দশমিক ৭ শতাংশ। সেই হিসাবে এবার পাসের হার প্রায় ১২ শতাংশ বেড়েছে।

প্রকাশিত ফলাফল অনুযায়ী, পাসের হারে এ বছর শীর্ষে থাকা সিলেট বোর্ডের পরেই রয়েছে বরিশাল বোর্ড। বরিশালে পাসের হার ৮১ দশমিক ৮৫ শতাংশ। তার কাছাকাছি অবস্থানে রাজশাহী বোর্ডও। রাজশাহীতে পাসের হার ৮১ দশমিক ২৪ শতাংশ।

Manual5 Ad Code

সিলেট শিক্ষাবোর্ডে শুধু পাসের হারই বাড়েনি, বেড়েছে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যাও। এ বোর্ডে এবার জিপিএ-৫ পেয়েছে ছয় হাজার ৬৯৮ শিক্ষার্থী। গত বছর সিলেটে জিপিএ-৫ পেয়েছিল এক হাজার ৬৯৯ শিক্ষর্থী। সিলেট শিক্ষাবোর্ডে জিপিএ-৫ বেড়েছে ৯৯৯টি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!