জুড়ীতে জেলা প্রশাসকের মতবিনিময়  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় বেগমানপুর বিদ্যালয়ের ভূমি দাতা সদস্য নিয়ে ধূম্রজাল: দুই পক্ষের উত্তেজনা ছাতকে সুরমা নদীভাঙনে বিলীন স্কুল-মসজিদ নদী : আতঙ্কে বাউসা-কেশবপুরের মানুষ ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত  ওসমানীনগরে ছিনতাইয়ের চেষ্টাকালে ধারালো অস্ত্রসহ আটক ৩ ছাতকে উপজেলা প্রশাসন ও গ্রামবাসীর অভিযানে ২২ অবৈধ ড্রেজার জব্দ কুলাউড়ায় একশ পিছ ইয়াবাসহ পুলিশী অভিযানে ৭ জন গ্রেপ্তার ​কুড়িগ্রামে নদী ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে মানববন্ধন ও সমাবেশ কুলাউড়ায় মনু নদী থেকে অবৈধভাবে বালু বিক্রির দায়ে ইউপি সদস্যের জরিমানা  বড়লেখা প্রেসক্লাবে মতবিনিময় সভা- ব্যক্তিগত স্বার্থে নয়, মানুষের কল্যাণেই রাজনীতি করি : শরীফুল হক সাজু সংবেদনশীল মানুষ হতে হলে বই পড়তে হবে – যুগ্ম সচিব মোস্তফা মোরশেদ

জুড়ীতে জেলা প্রশাসকের মতবিনিময় 

  • বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪

Manual5 Ad Code
এইবেলা, জুড়ী:: জুড়ী উপজেলার সরকারি কর্মকর্তা, সেবাগ্রহীতা, জনপ্রতিনিধি ও সুশীল সমাজ, গণমাধ্যমকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় করেছেন মৌলভীবাজার জেলা প্রশাসক (ডিসি) মো. ইসরাইল হোসেন।
উপজেলা নির্বাহী অফিসার বাবলু সূত্রধর’র সভাপতিত্বে বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক। এসময় সীমান্তে মাদক ও চোরাচালান, প্রশাসনের সকল বিভাগে দুর্নীতির বিষয়ে জিরো টলারেন্সের প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তাজুল ইসলাম (তারা মিয়া), মৌলভীবাজার জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুর রহমান, তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরহাদ আহমেদ, জুড়ী থানার ওসি মো. মুর্শেদুল আলম ভূইয়া, মক্তদির বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসহাক আলী, জুড়ী প্রেসক্লাবের সহ সভাপতি ইমরানুল ইসলাম, সাধারন সম্পাদক সাইফুল ইসলাম সুমন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনিরুল ইসলাম, ছাত্র প্রতিনিধি তারেক মিয়া প্রমুখ।
পরে ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তির চেক বিতরণ করেন জেলা প্রশাসক।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!