জুড়ীতে ছাগল পালন ও শাকসবজি চাষ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন 

জুড়ীতে ছাগল পালন ও শাকসবজি চাষ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

  • সোমবার, ২১ অক্টোবর, ২০২৪

Manual4 Ad Code

এইবেলা, জুড়ী ::

Manual1 Ad Code

মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের এলবিনটিলা পুঞ্জিতে আন্তর্জাতিক সংস্থা ‘কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ’র অর্থায়নে মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের বাস্তবায়নে ছাগল পালন এবং শাকসবজি চাষ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সোমবার অনুষ্ঠিত হয়েছে।

Manual6 Ad Code

অফিস প্রাঙ্গণে আয়বৃদ্ধিমূলক কর্মসূচীর (আইজিএ) আওতায় ১৪ জন উপকারভোগী পরিবারের মাঝে ছাগল পালন প্রশিক্ষণ দেওয়া হয়। প্রকল্পের চেয়ারম্যান সুউইং আমলেনরংয়ের সভাপতিত্বে ও সমাজকর্মী মাইকেল নংরুমের সঞ্চালনায় ছাগল পালন বিষয়ে আলোচনা করেন উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা রিপন চন্দ্র সেন। প্রশিক্ষণ শেষে উপকারভোগীদের মধ্যে ১টি করে ছাগল বিতরণ করা হয়।

Manual7 Ad Code

অপরদিকে এদিন শাকসবজি চাষ বিষয়ে পরামর্শ ও আলোচনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. আজিজুল ইসলাম খান। পরে ৪৫ জন উপকারভোগী পরিবারের মাঝে ৪ প্যাকেট করে উন্নতমানের শাকসবজির বীজ এবং শাকসবজি চাষের উপকরণ কোদাল, নিড়ানি, জাল, পানি সেঁচের ঝরনা বিতরণ করা হয়।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রকল্প ব্যবস্থাপক ডিকো সুরং, হিসাবরক্ষক রাজেন রুপসী, শিশু উন্নয়ন কর্মী আবিদা নংরুম, তারিয়াং খংবঃ প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!