শ্রীমঙ্গলে আন্তর্জাতিক অহিংস দিবস পালিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

শ্রীমঙ্গলে আন্তর্জাতিক অহিংস দিবস পালিত

  • শুক্রবার, ২ অক্টোবর, ২০২০
শ্রীমঙ্গল :: আন্তর্জাতিক অহিংস দিবসে উপস্থিত অতিথিদের েএকাংশ। ছবি :: প্রতিনিধি

Manual3 Ad Code

শ্রীমঙ্গল প্রতিনিধি :: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে “সংঘাত নয়, সম্প্রীতি’’ এই শ্লোগানে পালিত হয়েছে আন্তর্জাতিক অহিংস দিবস।

Manual8 Ad Code

শুক্রবার ২ অক্টোম্বর সকাল ১১ টায় শ্রীমঙ্গল পেষ্ট্রোল পাম্প চত্ত্বরে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) শ্রীমঙ্গল এর উদ্যোগে ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ, ইন্টারন্যাশনাল ইলেক্টরাল ফান্ড ও ইউকে এইড এর সহযোগীতায় মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পিএফজি শ্রীমঙ্গলের কো-অডিনেটর সৈয়দ ছায়েদ আহমদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নজরুল ইসলাম।

Manual8 Ad Code

এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আসলাম খান, মৌলভীবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি জহর তরফদার,বিটিআরআই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সায়েক আহমদ,উপজেলা জাসদের সভাপতি হাজী এলেমান কবির,বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলার সম্পাদকম-লীর সদস্য এবং সাংবাদিক সৈয়দ আমিরুজ্জামান, পৌর আওয়ামী লীগ এর জয়েন্ট সেক্রেটারি ও পিএসজির অ্যাম্বাসেডর জহির আহমদ শামীম, শ্রীমঙ্গল পৌরসভার প্যানেল মেয়র কাউন্সিল ও পৌর যুবদলের সাবেক সেক্রেটারি মীর এমএ সালাম, শ্রীমঙ্গল কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাজী আসমা, ফারিয়ার সভাপতি দেবব্রত দত্ত হাবুল, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক মামুন আহমদ, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি শ্রীমঙ্গল উপজেলা সভাপতি দেওয়ান মাসুক প্রমুখ।

Manual6 Ad Code

অনুষ্ঠানে জাতীয় পার্টির উপজেলা শাখার সাবেক যুগ্ন সম্পাদক শহীদুল ইসলাম শহীদ, পিএফজি সদস্য মো: আনহারুল ইসলাম, শ্রীমঙ্গল কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সভাপতি দিলীপ কুমার কৈরীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

বক্ততারা বিশ্ব থেকে হিংসা, বিদ্বেষ, হানাহানি, মারামারি, অসহিষ্ণুতা ও রক্তপাত বন্ধে বিশ্ববাসীকে সচেতন হওয়ার আহবাণ জানান এবং সংঘাত কারো বা কোন দেশের কল্যাণ বয়ে আনেনা বলে জানান।

এসএসএ/জেএইচজে

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!