বড়লেখায় ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা : দ্রুত আসামি গ্রেফতার দাবিতে স্মারকলিপি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

বড়লেখায় ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা : দ্রুত আসামি গ্রেফতার দাবিতে স্মারকলিপি

  • মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪

Manual7 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

Manual6 Ad Code

বড়লেখা উপজেলা পৌর শহরের হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সিনিয়র সদস্য শামীম আহমদের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় থানায় মামলা দেওয়ার এক সপ্তাহেও কোনো আসামি গ্রেফতার না হওয়ায় মঙ্গলবার দুপুরে নবাগত ইউএনও’র কাছে ব্যবসায়ি নেতৃবৃন্দ স্মারকলিপি প্রদান করেছেন। স্মারকলিপিতে ব্যবসায়িরা হামলাকারি সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন।

স্মারকলিপি প্রদানকালে সমিতির আহবায়ক হাজী আব্দুল হান্নান, সিনিয়র সাংবাদিক ও ব্যবসায়ী সমিতির নেতা এম.এম আতিকুর রহমান, শৈলেন্দ্র দেবনাথ, আব্দুর রহমান মানিক, আব্দুল হাসিব, হারুনুর রশীদ, আব্দুল হক, হাজী রুহেল আহমদ, জুনাইদ আহমদ, তারেক মাহমুদ নাজিম, শামীম আহমদ, মীর শামীমুর রহমান, মোহাম্মদ আবুল হোসাইন, আব্দুল হাফিজ প্রমুখ উপস্থিত ছিলেন।

Manual7 Ad Code

উল্লেখ্য, গত ২৪ অক্টোবর বুধবার ব্যবসায়ী সমিতির সিনিয়র সদস্য শামীম আহমদের উপর জনৈক ময়ুর আহমদ দলবল নিয়ে অতর্কিত সন্ত্রাসী হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেটের একটি হাসপাতালে ভর্তি করা হয়। এব্যাপারে ওনদিন রাতে বড়লেখা থানায় মামলা সন্ত্রীদের বিরুদ্ধে মামলা হয়েছে ( মামলা নং-৪, তারিখ ২৪/১০/২৪)। মামলা দায়েরের এক সপ্তাহ অতিক্রম করেছে কিন্তু এখনও হামলার মুল হোতা সন্ত্রাসী ময়ুর আহমদ সহ তার সহযোগিরা গ্রেফতার না হওয়ায় ব্যবসায়ীদের মধ্যে আতংক বিরাজ করছে। ব্যবসায়ী নেতৃবৃন্দ আইন শৃঙ্খলা রক্ষা ও উন্নয়নে অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে আসতে থানা পুলিশের প্রতি আহ্বান জানিয়েছেন।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!