আত্রাইয়ে বিলীনের শঙ্কায় কয়েকটি গ্রাম – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনাম :
বহুমাত্রিক গুনে ছিলেন অনন্য- বড়লেখায় সাবেক মন্ত্রী ও সিটি মেয়র সাদেক হোসেন খোকা স্মরণে সভা ও দোয়া কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্ত- অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে আটজন গ্রেপ্তার ছাতকে ফুটবল টুর্নামেন্টের বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত শতাধিক চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে

আত্রাইয়ে বিলীনের শঙ্কায় কয়েকটি গ্রাম

  • শনিবার, ৩ অক্টোবর, ২০২০
আত্রাই :: কাশিয়াবাড়ি স্লুইচগেট ভেঙ্গে যাওয়ার শঙ্কায় সড়ক বন্ধ করে দেয়া হয়েছে। ছবি :: প্রতিনিধি

Manual2 Ad Code

নাজমুল হক নাহিদ, নওগাঁ :: কয়েকদিন থেকে অবিরাম বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে আত্রাই নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যার ফলে উপজেলার কাশিয়াবাড়ি স্লুইচগেটটি হুমকির সম্মুখিন হয়ে পড়েছে। যে কোন সময় এ গেট ভেঙে কাশিয়াবাড়ি ডারারপাড়, স্লুইচগেট বাজার, বলরামচক চৌধুরীপাড়া ও সোনাইডাঙ্গা গ্রাম বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাই এসকল গ্রামের বাসিন্দারা এখন নির্ঘুম রাত কাটাচ্ছেন। এমনকি বন্ধ হয়ে যেতে পারে আত্রাই-পতিসর তথা আত্রাই-বগুড়ার সড়ক যোগাযোগ।

Manual3 Ad Code

জানা যায়, ৮০’র দশকে আত্রাই-পতিসর সড়কে মাটির কাজ করা হয়। সে সময় পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে ১০ গেট বিশিষ্ট একটি স্লুইচগেট এখানে নির্মাণ করা হয়। বর্ষা মৌসুমে প্রয়োজনীয় পরিমাণ পানি নদী থেকে বিলে নেয়া এবং শুস্ক মৌসুমে খালের পানি আটকে রেখে এলাকার কৃষকরা যাতে কৃষি ফসল উৎপাদন করতে পারে এ জন্যই নির্মাণ করা হয় এ খালের উপর বিশাল আকৃতির এ স্লুইচগেট। বর্তমানে গেটটি কৃষকের উপকারের পরিবর্তে এলাকাবাসীর গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। নির্মাণের পর থেকে প্রয়োজনীয় সংস্কারের অভাবে গেটের অনেকাংশ ভেঙ্গে গিয়েছে। ১০ টি গেটের মধ্যে ২/৩ টি গেট সচল থাকলেও অন্য সবগুলো অকেজো হয়ে রয়েছে। ফলে পর্যাপ্ত পরিমাণ পানি পারাপার না হওয়ায় গেটটিই এখন ডুবে গেছে।

এদিকে গত কয়েকদিন থেকে গেটের উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। বালু ভর্তি বস্তা দিয়ে স্লুইচগেটের প্রবেশ মুখ বন্ধ করে দেয়া হয়েছে। এ জন্য গত এক সপ্তাহ যাবৎ আত্রাই-পতিসর তথা আত্রাই-বগুড়ার সড়ক যোগাযোগ হয়ে রয়েছে। ফলে চরম দুর্ভোগের শিকার হচ্ছে এলাকার হাজার হাজার জনগণ।

Manual2 Ad Code

এ ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান জানবক্স সরদার বলেন, এ স্লুইচগেটটি প্রয়োজনীয় সংস্কারের জন্য একাধিকবার পানি উন্নয়ন বোর্ডকে অবহিত করা হয়েছে। এটি সংস্কার না করলে যে কোন সময় গেট ভেঙে এলাকাবাসী চরম ক্ষতির সম্মুখিন হবে।

এনএইচএন/জেএইচজে

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews