বড়লেখায় যৌথবাহিনী-পুলিশের অভিযানে গ্রেফতার ৩, পিস্তল-গুলি উদ্ধার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
ছাতক সিমেন্ট কারখানার রোপ লাইন রক্ষায় এমপি মিলনের কঠোর নির্দেশ কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি

বড়লেখায় যৌথবাহিনী-পুলিশের অভিযানে গ্রেফতার ৩, পিস্তল-গুলি উদ্ধার

  • শনিবার, ২ নভেম্বর, ২০২৪

Manual3 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

বড়লেখায় যৌথবাহিনী ও পুলিশ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামিসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার ভোররাতে পৃথকস্থান থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। এরমধ্যে একজনের বাড়ি থেকে একটি অবৈধ পিস্তল, তিন রাউন্ড গুলি ও একটি ছুরি উদ্ধার করা হয়েছে।

Manual3 Ad Code

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার বর্ণি-বারহাল গ্রামের মৃত মো. আলা উদ্দিনের ছেলে মো. তেরাব আলী ওরফে চান্দ আলী এবং পশ্চিম দক্ষিনভাগ গ্রামের সোনা মিয়ার ছেলে তাজ উদ্দিন ও মিহারী গ্রামের অমুল্য চন্দ্র দাসের ছেলে সমিরন চন্দ্র দাস। মো. তেরাব আলী ওরফে চান্দ আলীর বাড়ি থেকে অবৈধ পিস্তল, তিন রাউন্ড গুলি ও একটি ছুরা উদ্ধার করা হয়েছে।

Manual4 Ad Code

পুলিশ সূত্র জানায়, শনিবার ভোররাতে বিভিন্ন মামলার আসামি গ্রেফতারে পুলিশ ও যৌথবাহিনী অভিযান চালায়। এসময় উপজেলার বর্ণি-বারহাল গ্রামের মো. তেরাব আলী ওরফে চান্দ আলীর বসতঘর তল্লাশি চালিয়ে একটি অবৈধ পিস্তল, তিন রাউন্ড গুলি ও একটি ছুরা উদ্ধার পূর্বক তাকে গ্রেফতর করা হয়। অন্যদিকে পশ্চিম দক্ষিনভাগ এলাকা থেকে সিআর ৪০৪/২০২০ (কুলাউড়া) মামলার এক বছরের সাজাপ্রাপ্ত আসামী তাজ উদ্দিনকে এবং মিহারী এলাকা থেকে সিআর-৩৩৮/২০২৪ (বড়লেখা) মামলার পরোয়ানাভুক্ত আসামী সমিরন চন্দ্র দাসকে গ্রেফতার করে পুলিশ।

বড়লেখা থানার ওসি আবদুল কাইয়ূম জানান, যৌথবাহিনী ও পুলিশের পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এরমধ্যে একজনের বাড়ি থেকে অস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় থানায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা হয়েছে। শনিবার বিকেলে আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!