কমলগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান ও আ’লীগ নেতা আব্দুল হান্নান গ্রেফতার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের আয়োজনে হাত ধোয়ার স্টেশনের উদ্বোধন  তথ্যভিত্তিক সংবাদে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের ওপর ভরসা পাই : ব্যারিষ্টার আবরার ইলিয়াস বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী ছামেলী ঢাকায় গ্রেফতার জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি

কমলগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান ও আ’লীগ নেতা আব্দুল হান্নান গ্রেফতার

  • রবিবার, ১০ নভেম্বর, ২০২৪

Manual6 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৫নং সদর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হান্নানকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দুপুরে সদর ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

Manual7 Ad Code

পুলিশ সূত্রে জানা যায়, আটক এ আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মৌলভীবাজারে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন জানান, সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নানের বিরুদ্ধে থানায় ছাত্র বৈষম্যের মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নানকে রোববার বিকেলেই মৌলভীবাজার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Manual4 Ad Code

এর আগে ২৯ সেপ্টেম্বর দুপুর ২টার দিকে রহিমপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে যৌথ বাহিনীর অভিযানে কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদের ছোট ভাই কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইফতেখার আহমেদ বদরুলকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় গ্রেফতার করা হয়েছে।

এ নিয়ে কমলগঞ্জ উপজেলার আওয়ামীলীগ সমর্থিত বর্তমান ৩ ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার করা হয়। গ্রেফতার এড়াতে অনেকেই বর্তমানে আত্মগোপনে রয়েছেন।##

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!