নিটারে আয়োজিত হতে যাচ্ছে  ‘স্পার্কট্যাঙ্ক-২৪’ এর ফাইনাল  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের আয়োজনে হাত ধোয়ার স্টেশনের উদ্বোধন  তথ্যভিত্তিক সংবাদে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের ওপর ভরসা পাই : ব্যারিষ্টার আবরার ইলিয়াস বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী ছামেলী ঢাকায় গ্রেফতার জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি

নিটারে আয়োজিত হতে যাচ্ছে  ‘স্পার্কট্যাঙ্ক-২৪’ এর ফাইনাল 

  • বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪

Manual1 Ad Code
ক্যাম্পাস প্রতিনিধি, নিটার :: ন্যাশনাল ইন্সটিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ (নিটার) এর ক্যারিয়ার ক্লাব প্রথমবারের মতো ‘স্পার্কট্যাঙ্ক-২৪’ নামে একটি ন্যাশনাল কম্পিটিশনের আয়োজন করছে। এই প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে ১৫ ডিসেম্বর নিটার ক্যাম্পাস, সাভারে।
দেশের বিভিন্ন ক্যাম্পাস থেকে আগত প্রতিযোগীরা প্রতিযোগিতার তিনটি সেগমেন্টে লড়াই করবে: কেস চ্যালেঞ্জ, ব্যাটল অফ মাস্টারমাইন্ড, এবং ফটোগ্রাফি এক্সিবিশন। এই প্রতিযোগিতায় সেরা প্রতিযোগীদের জন্য থাকছে ৬০,০০০ টাকার প্রাইজ পুল, যা তাদের প্রচেষ্টা এবং দক্ষতার স্বীকৃতি হিসেবে প্রদান করা হবে।
এই প্রতিযোগিতার প্রতিটি সেগমেন্টে অংশগ্রহণকারী প্রতিযোগীরা নির্বাচনী রাউন্ডে উত্তীর্ণ হয়ে ফাইনাল রাউন্ডে পৌঁছেছে। কেস চ্যালেঞ্জ ও ব্যাটল অফ মাস্টারমাইন্ড এর প্রতিযোগীরা তাদের কৌশল এবং বুদ্ধিমত্তা দিয়ে প্রাথমিক রাউন্ড থেকে উন্নতি করে, এবং ফটোগ্রাফি এক্সিবিশন এর প্রতিযোগীরা তাদের দক্ষতা ও সৃজনশীলতা প্রদর্শন করে ফাইনাল রাউন্ডে পৌঁছেছেন।
১৫ নভেম্বর প্রধান অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ টেক্সটাইল মিলস্ অ্যাসোসিয়েশন এর প্রেসিডেন্ট জনাব. শওকত আজিজ রাসেল, দিকনির্দেশক হিসেবে উপস্থিত থাকবেন নিটার-এর পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মো: শাহরিয়ার সবুক্তাগিন, যিনি পুরো কম্পিটিশনের দিকনির্দেশনা প্রদান করবেন। এছাড়াও, বিশেষ উপস্থিতি হিসেবে থাকবেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর শিশির রহমান (হেই ব্রো ক্লাব), যিনি নিজের অভিজ্ঞতা দিয়ে প্রতিযোগীদের উৎসাহিত করবেন।
এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পালমাল গ্রুপ এর প্রফ. নূর এ খান, হামিম গ্রুপ থেকে জনাব. নিজাম উদ্দিন এবং উম্মে আফিয়া আক্তার, এবং যমুনা গ্রুপ থেকে জনাব. আব্দুল হাকিম।
এই ফাইনাল রাউন্ড শুধু একটি কম্পিটিশন নয়, এটি দেশের সেরা মেধাবীদের জন্য এক উজ্জ্বল মঞ্চ, যেখানে প্রতিযোগীরা তাদের সৃজনশীলতা এবং দক্ষতার সর্বোচ্চ মান প্রদর্শন করবে। স্পার্কট্যাঙ্ক-২৪ এ অংশগ্রহণকারী প্রতিটি প্রতিযোগী শিখবে, উদ্বুদ্ধ হবে এবং তার পরবর্তী সাফল্যের পথে এক নতুন পদক্ষেপ নেবে বলে আশা করা যায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!