জুড়ীর বিএনপি নেতা ছোটনের পিতৃবিয়োগ : মির্জা ফখরুলের শোক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ২০ জুন ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
সি‌লে‌টের গোয়াইনঘাটে নদীপথে চাঁদাবাজি: আটক ১ নৌকা ও নগদ টাকা জব্দ কুলাউড়ায় স্বেচ্ছাশ্রমে এক কিলোমিটার রাস্তা মেরামত করলো নতুন কুঁড়ি ক্লাব জুড়ীতে স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ে স্বামী গ্রেফতার : দুই শিশু সন্তানের আর্তনাদে এলাকায় বিষাদ বড়লেখা সীমান্তে ভারতীয় মাদক ব্যবসায়ি আটক পরিচয়পত্র আধার কার্ড জব্দ সংবাদ সম্মেলন :: কুলাউড়ায় আ’লীগ নেতার বিরুদ্ধে প্রাণ নাশের হুমকি ও  জমি দখলের অভিযোগ জুড়ীতে শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ : ইউএনও বরাবর আবেদন ফেঞ্চুগঞ্জে নৌকায় বজ্রপাত রাজনগরের ৩ বড়শি শিকারির মৃত্যু প্রকাশিত সংবাদের নিন্দা ও প্রতিবাদ আত্রাইয়ে রেললাইনের পাশে পড়েছিলো লাশ ওসমানীনগরে সংস্কৃতি কেন্দ্রের উদ্যোগে হিজরি নববর্ষ উদযাপন ও আলোচনা 

জুড়ীর বিএনপি নেতা ছোটনের পিতৃবিয়োগ : মির্জা ফখরুলের শোক

  • সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪

Manual2 Ad Code

জুড়ী প্রতিনিধি ::
মৌলভীবাজারের জুড়ী উপজেলা প্রেস ক্লাবের সহ-সভাপতি, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক, ধামাই চা বাগানের গার্ডেন সুপারভাইজার মাহবুবুর রহমান ছোটনের পিতা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম (৭১) রবিবার (০১.১২.২০২৪) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৪৫ ঘটিকায় ভারতের মুম্বাই শহরের জে জে হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পারিবারিক সম্মতিতে সেখানেই তার লাশ দাফন করা হয়।
বিএনপি নেতা মাহবুবুর রহমান ছোটনের পিতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের সহ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ফখরুল ইসলাম আলমগীর বলেন- ‘আব্দুর রহিম এর মৃত্যুতে তার পরিবার-পরিজন ও এলাকাবাসীর মতো আমিও গভীরভাবে শোকাহত ও ব্যথিত হয়েছি। সৎ, সজ্জন ও ধার্মিক মানুষ হিসেবে তাকে এলাকার সকলেই সম্মান ও শ্রদ্ধা করতেন। দোয়া করি মহান আল্লাহ রাব্বুল আলামীন যেন মরহুম আব্দুর রহিমকে জান্নাত নসীব এবং গভীর শোকে ¤্রয়িমান পরিবারের সদস্যদেরকে ধৈর্য্য ধারণের ক্ষমতা দান করেন’। তিনি শোকাহত পরিবার, আতœীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
এদিকে জুড়ী উপজেলা প্রেস ক্লাবের সহ-সভাপতি মাহবুবুর রহমান ছোটনের পিতার মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন ও মরহুমের আতœার মাগফেরাত কামনা করেন মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক উপদেষ্টা জনাব শরিফুল হক সাজু, বিএনপি নেতা হাজী হেলাল উদ্দিন, ফাতির আলী, আব্দুস সামাদ চৌধুরী সোহেল, জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক রোমেল উদ্দিন, নিপার রেজা, আজহার আহমদ ওয়াসিম, জুড়ী উপজেলা শ্রমিদল সভাপতি হীরা মিয়া, সম্পাদক হাবিবুর রহমান, সাংগঠনিক জাইন উদ্দিন, উপজেলা ছাত্রদলের আহবায়ক ফয়জুর রহমান, যুগ্ম আহবায়ক রুহেল আহমদ, জুড়ী উপজেলা প্রেস ক্লাব সভাপতি সিরাজুল ইসলাম, সাবেক সভাপতি মঞ্জুরে আলম লাল, সাধারণ সম্পাদক মোঃ তাজুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মোঃ ফখরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এম রাজু আহমেদ, অর্থ সম্পাদক কামরুল হাসান নোমান, দপ্তর সম্পাদক মোঃ বেলাল হোসাইন, প্রচার সম্পাদক শামীম আহমদ, সদস্য বদরুল ইসলাম, আল আমিন আহমদ, শাহ আলম, আশরাফ উদ্দিন, জাকির হোসাইন, সালমান আহমদ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!