বিজয় পোস্টার  প্রেজেন্টেশন’২০২৪ এর রেজিষ্ট্রেশনের আর তিনদিন বাকি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্ত- অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে আটজন গ্রেপ্তার ছাতকে ফুটবল টুর্নামেন্টের বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত শতাধিক চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে কুড়িগ্রামে ৯ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল : জেলায় পাসের হার ৪০.৭২% 

বিজয় পোস্টার  প্রেজেন্টেশন’২০২৪ এর রেজিষ্ট্রেশনের আর তিনদিন বাকি

  • রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪

Manual8 Ad Code
ক্যাম্পাস প্রতিনিধি, নিটার :: সাভারের নয়ারহাটে অবস্থিত ন্যাশনাল ইন্সটিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ (নিটার)-এ নিটার সাংবাদিক সমিতির (নিসাস) উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে “বিজয় পোস্টার প্রেজেন্টেশন ২০২৪”।
শিক্ষার্থীদের সৃজনশীলতা এবং গবেষণার দক্ষতা প্রদর্শন করার পাশাপাশি বিজয় দিবসের গুরুত্ব তুলে ধরার লক্ষে নিটার সাংবাদিক সমতি (নিসাস) “বিজয় পোস্টার প্রেজেন্টেশন ২০২৪” এর আয়োজন করেছে। এতে শিক্ষার্থীদের শিল্পকলা এবং ডিজাইন দক্ষতা উন্নয়নের একটি সুযোগ রয়েছে। আগামী ১৮ ডিসেম্বর, ২০২৪ তারিখে নিটারের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হবে “বিজয় পোস্টার প্রেজেন্টেশন ২০২৪”।  প্রেজেন্টেশনে  নিটারের সকল সাধারণ শিক্ষার্থী অংশগ্রহন করতে  পারবে। অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা এবং রেজিস্ট্রেশনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে  ডিসেম্বর১০, ২০২৪”
প্রেজেন্টেশনে দুটি প্রধান থিম নির্ধারণ করা হয়েছে। একটি হল একাডেমিক গবেষণা পোস্টার, যেখানে নিটারের পাঁচটি বিভাগের শিক্ষার্থীরা তাদের গবেষণার উপর ভিত্তি করে পোস্টার প্রদর্শন করবে এবং দ্বিতীয় থিমটি হল সাধারণ থিম পোস্টার, যা বিশেষভাবে বিজয় দিবসের ওপর ভিত্তি করে তৈরি হবে। পোস্টারটি  হ্যান্ড আর্ট ও ডিজিটাল আর্ট  এ দুটি মাধ্যমে তৈরি করা যাবে। প্রতিটি সেগমেন্টের  বিজয়ীকে ৩,০০০ টাকা পুরস্কৃত করা হবে।
এছাড়া, প্রেজেন্টেশনের  মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত রয়েছে রাইজিং বিডি.কম, আমাদের মুক্তকণ্ঠ, দৈনিক আগামির সংবাদ, খবর প্রতিদিন, গণবার্তা, রাইজিং ক্যাম্পাস, ঢাকা সংবাদ, লাস্ট নিউজ বিডি.কম, এইবেলা ও জনশক্তি।
“বিজয় পোস্টার  প্রেজেন্টেশন ২০২৪” নিটারের শিক্ষার্থীদের সৃজনশীলতা এবং গবেষণার দক্ষতা প্রদর্শনের একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে কাজ করবে বলে মনে করছে আয়োজক কর্তৃপক্ষ। এই আয়োজন শিক্ষার্থীদের মধ্যে নতুন চিন্তাভাবনা ও উদ্ভাবনী শক্তি বিকাশে সহায়ক হবে এবং তাদের গবেষণা এবং শিল্পকলা প্রদর্শনের মাধ্যমে জাতীয় চেতনা ও সাংস্কৃতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews