নিটারে “লিডারশীপ ওয়ার্কশপঃ লিড দ্যা ওয়ে” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন 

নিটারে “লিডারশীপ ওয়ার্কশপঃ লিড দ্যা ওয়ে” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

  • রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫

Manual8 Ad Code
ক্যাম্পাস প্রতিনিধি, নিটার :: সাভারের নয়ারহাটে অবস্থিত ন্যাশনাল ইন্সটিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার)-এ আজ 0৪ জানুয়ারি ২০২৫, শনিবার নিটার ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে কনফারেন্স রুমে “Leadership Workshop: Lead the Way” এবং “CV Writing & University Life Hacks Workshop” শীর্ষক দুটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিটারের সম্মানিত পরিচালক ড. মোঃ আশেকুল আলম রানা, বিশেষ অতিথি ছিলেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের লেকচারার এবং নিটার ক্যারিয়ার ক্লাবের মডারেটর  নুসরাত জাহান রুমা। সেমিনার পরিচালনা করেন নিটার ক্যারিয়ার ক্লাবের প্রেসিডেন্ট  আব্দুল্লাহ আল মাসুদ এবং ভাইস প্রেসিডেন্ট জনাব সাজ্জাদুল ইসলাম রাকিব।
প্রধান অতিথির বক্তব্যে ড. মোঃ আশেকুল আলম রানা বলেন, “শুধু একাডেমিক পড়াশোনা শিক্ষার্থীদের জন্য যথেষ্ট নয়। শিক্ষার্থীদের উচিত নতুন কিছু শেখা, উদ্ভাবনী দৃষ্টিভঙ্গি গড়ে তোলা এবং ব্যতিক্রমী দক্ষতা অর্জন করা। নিটারের ক্লাবগুলো শিক্ষার্থীদের এই লক্ষ্য অর্জনে সহায়তা করবে।”
সেমিনারগুলোর প্রতি শিক্ষার্থীদের ব্যাপক আগ্রহ ছিল। সরেজমিনে দেখা যায়, শতাধিক শিক্ষার্থী উক্ত সেমিনারে অংশগ্রহণ করেছেন। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, এই ধরনের কর্মশালা তাদের ব্যক্তিগত এবং পেশাগত জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে। ভবিষ্যতেও তারা এ ধরনের সেমিনার আয়োজনের জন্য নিয়মিত আহ্বান জানান। আয়োজকদের মতে, সেমিনার গুলো শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তার আশাবাদী। সেমিনার শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!