অবশেষে পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক বদলি, ঠেকাতে দৌঁড়ঝাপ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

অবশেষে পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক বদলি, ঠেকাতে দৌঁড়ঝাপ

  • মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫

Manual5 Ad Code

এইবেলা রিপোর্ট::

Manual5 Ad Code

জেলা পরিবার পরিকল্পনা বিভাগের কর্মচারিদের হয়রানী, অসদাচরণ, সিন্ডিকেটের মাধ্যমে কমিশন আদায়, দুর্নীতিবাজ কর্মচারিদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে প্রশ্রয় প্রদানসহ নানা অভিযোগে অভিযুক্ত সেই উপ-পরিচালক খন্দকার মাহবুবুর রহমানকে অবশেষে বদলি করেছে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিবার পরিকল্পনা বিভাগ।

Manual2 Ad Code

৫ জানুয়ারি রাষ্ট্রপতির আদেশক্রমে উপ-সচিব মুহাম্মদ মকবুল হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে মৌলভীবাজার জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় থেকে লালমনিরহাট জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে বদলি করা হয়েছে। তার বদলিতে জেলার প্রতিটি উপজেলার পরিবার পরিকল্পনা বিভাগের কর্মচারিদের মধ্যে স্বস্তি ফিরলেও তিনি এই বদলি আদেশ ঠেকাতে মরিয়া হয়ে উঠেছেন।

জানা গেছে, খন্দকার মাহবুবুর রহমান মৌলভীবাজার জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে যোগদানের পরই নানা অনিয়ম-দুর্নীতি শুরু করেন। কর্মকর্তা-কর্মচারিদের বেতন বহির্ভুত অন্যান্য সরকারি বরাদ্দ নানা অজুহাতে আটকে দেন। সিন্ডিকেটের মাধ্যমে পরিবার পরিকল্পনা বিভাগের প্রতিটি খাতের সরকারি বরাদ্দ থেকে কমিশন আদায় করেন। কমিশন বাণিজ্যে হেরফের হলেই কর্মকর্তা-কর্মচারিদের উপর অযাচিত শোকজ এমনি বরখাস্তের হুমকিও দিতেন। উপ-পরিচালক খন্দকার মাহবুবুর রহমানের বিরুদ্ধে জেলার কমলগঞ্জ, শ্রীমঙ্গলসহ অন্যান্য উপজেলার ভোক্তভোগি কর্মচারিরা স্বাস্থ্য মন্ত্রণালয়ে ও মৌলভীবাজার জেলা প্রশাসকের নিকট লিখিত ও মৌখিক অভিযোগ দিয়ে আসছিলেন। সূত্র জানায়, এসব অভিযোগের পরিপ্রেক্ষিতেই স্বাস্থ্য মন্ত্রণালয় তাকে বদলি করেছে। তবে, তিনি এই বদলি আদেশ ঠেকাতে মন্ত্রণালয় ও অধিদপ্তরে দৌঁড়ঝাপ দিচ্ছেন। এতে, তার হয়রানী ও কমিশন বাণিজ্যের শিকার কর্মকর্তা-কর্মচারিদের মাঝে উদ্বেগ বিরাজ করছে।

Manual3 Ad Code

এব্যাপারে মৌলভীবাজার জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সদ্য বদলি আদেশপ্রাপ্ত উপ-পরিচালক খন্দকার মাহবুবুর রহমান জানান, মৌলভীবাজারে যোগদানের ২ বছর হয়েছে। তার বিরুদ্ধে কারও কোনো অভিযোগ আছে বলে জানা নেই। দুর্নীতির অভিযোগে গত ২ জানুয়ারি তার অধীনস্থ একজন কর্মচারিকে বড়লেখা থেকে কুলাউড়ায় বদলি করেছেন। মৌলভীবাজারের থাকার জন্য বদলি আদেশ ঠেকাতে তিনি কোনো দৌঁড়ঝাপ দিচ্ছেন না।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!