এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি আকতারুজ্জামান সম্পাদক সেলিম আহমেদ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনাম :
তথ্যভিত্তিক সংবাদে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের ওপর ভরসা পাই : ব্যারিষ্টার আবরার ইলিয়াস বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী ছামেলী ঢাকায় গ্রেফতার জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা

এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি আকতারুজ্জামান সম্পাদক সেলিম আহমেদ

  • বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫

Manual1 Ad Code

এইবেলা রিপোর্ট:: শিক্ষা বিষয়ক সাংবাদিকদের সংগঠন এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইরাব) সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার আকতারুজ্জামান। আর সাধারণ সম্পাদক হয়েছেন প্রতিদিনের বাংলাদেশের নিজস্ব প্রতিবেদক সেলিম আহমেদ।

বুধবার (৮ জানুয়ারি) রাতে রাজধানীর একটি হোটেলে ১১ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়। এতে নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন সিনিয়র শিক্ষা সাংবাদিক আজিজুল পারভেজ।

Manual3 Ad Code

কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি পদে দৈনিক সংবাদের সিনিয়র রিপোর্টার রাকিব উদ্দিন, যুগ্ম সম্পাদক পদে আজকের পত্রিকার সিনিয়র রিপোর্টার রাহুল শর্মা, সাংগঠনিক সম্পাদক ঢাকা পোস্টের নিজস্ব প্রতিবেদক মুছা মল্লিক, অর্থ সম্পাদক সময় টিভির সিনিয়র রিপোর্টার আতাউর রহমান, দপ্তর সম্পাদক পদে বিডি নিউজের রুম্মান তুর্য নির্বাচিত হন।

Manual5 Ad Code

এছাড়া কমিটিতে কার্যনির্বাহী সদস্য পদে রয়েছেন ভোরের কাগজের সিনিয়র রিপোর্টার অভিজিৎ ভট্টাচার্য, বাহান্ন নিউজ সম্পাদক বিভাস বাড়ৈ, সংবাদ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার আবদুল হাই তুহিন ও ব্রেকিং নিউজের সিনিয়র রিপোর্টার এসএম আতিক।

Manual1 Ad Code

এর আগে সংগঠনের বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সাবেক সভাপতি অভিজিৎ ভট্টাচার্য।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!