বিএসএফের প্রতিটি ঘটনার জোরালো প্রতিবাদ করে বিজিবি -সিও, বিজিবি-৫২ ব্যাটালিয়ন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

বিএসএফের প্রতিটি ঘটনার জোরালো প্রতিবাদ করে বিজিবি -সিও, বিজিবি-৫২ ব্যাটালিয়ন

  • শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫

Manual8 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

বিজিবি-৫২ ব্যাটালিয়নের (বিয়ানীবাজার) অধিনায়ক লে. কর্ণেল মেহেদী হাসান পিপিএম বলেছেন, ন্যায্যতার ভিত্তিতে বিএসএফের সীমান্ত হত্যাকান্ডসহ প্রতিটি ঘটনার জোরালো প্রতিবাদ করে আসছে বিজিবি। সীমান্ত সুরক্ষায় বিজিবির সবধরণের সক্ষমতা রয়েছে। অনেক সময় অবৈধ অনুপ্রবেশকারিদের আটক করে শারীরিক নির্যাতন চালিয়ে গোপনে পুষব্যাক করে থাকে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। এসব অবৈধ অনুপ্রবেশকারিরা সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে আসার পর স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় বিজিবি তাদের আটক করে। পরবর্তীতে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে। এদের অনেকে অভিযোগ করেন, সীমান্তের ওপারে আটকের পর বিএসএফ তাদের উপর শারীরিক নির্যাতন চালায়। এসব অভিযোগ পেয়ে বিজিবি লিখিতভাবে জোরালো প্রতিবাদ জানায়। বরাবরই বিএসএফ তা অস্বীকার করে আসছে। তবে, সম্প্রতি অবৈধ পুষব্যাক অনেকাংশে কমেছে। তিনি সীমান্তের জিরো লাইনের দেড়শ’ গজের ভেতর কোনো অবস্থায় কাউকে গরু চরাতে কিংবা যে কোনো কারণে প্রবেশ না করতে অনুরোধ জানান।

Manual7 Ad Code

তিনি শনিবার সকালে বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের সীমান্তবর্তী কুমারশাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিজিবি-৫২ ব্যাটালিয়ন আয়োজিত স্থানীয় বাসিন্দা, জনপ্রতিনিধি, পুলিশ সদস্য, ব্যবসায়ি ও সাংবাদিকদের নিয়ে জনসচেতনতামুলক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরো জানান, বিভিন্ন কারণে বিএসএস সীমান্তে টহল জোরদার করেছে। তাই সীমান্তবাসীকে সর্বদা সতর্ক থাকতে হবে। যে কোনো সন্দেহজনক কিছু পরিলক্ষিত হলেই তা দ্রুত বিজিবিকে অবহিত করতে হবে। সভায় সীমান্ত চোরাচালান রোধ, সীমান্ত আইনের সুরক্ষা, অবৈধ অনুপ্রবেশ রোধসহ সবধরণের অপরাধ দমনে বিজিবিকে সার্বিক সহযোগিতা করতেও তিনি সীমান্তবাসীদের প্রতি উদাত্ব আহŸান জানান।

Manual1 Ad Code

Manual4 Ad Code

বিজিবি লাতু বিওপির কোম্পানী কমান্ডার সুবেদার মঞ্জুর হোসেনের সভাপতিত্বে ও হাবিলদার রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বড়লেখা প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, স্থানীয় উত্তর শাহবাজুপর ইউপি চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, সাবেক সভাপতি অসিত রঞ্জন দাস, অধ্যাপক আব্দুস শহীদ খান, বড়লেখা থানার সেকেন্ড অফিসার এসআই তৌহিদুর রহমান, জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, ইউপি সদস্য রফিক উদ্দিন, স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ি আনোয়ার হোসেন, আবুল হোসেন, আব্দুল বারি প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!