জুড়ীতে বিএনপির নব ঘোষিত আহ্বায়ক কমিটিকে প্রত্যাখ্যান করে বিক্ষোভ সমাবেশ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় বেগমানপুর বিদ্যালয়ের ভূমি দাতা সদস্য নিয়ে ধূম্রজাল: দুই পক্ষের উত্তেজনা ছাতকে সুরমা নদীভাঙনে বিলীন স্কুল-মসজিদ নদী : আতঙ্কে বাউসা-কেশবপুরের মানুষ ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত  ওসমানীনগরে ছিনতাইয়ের চেষ্টাকালে ধারালো অস্ত্রসহ আটক ৩ ছাতকে উপজেলা প্রশাসন ও গ্রামবাসীর অভিযানে ২২ অবৈধ ড্রেজার জব্দ কুলাউড়ায় একশ পিছ ইয়াবাসহ পুলিশী অভিযানে ৭ জন গ্রেপ্তার ​কুড়িগ্রামে নদী ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে মানববন্ধন ও সমাবেশ কুলাউড়ায় মনু নদী থেকে অবৈধভাবে বালু বিক্রির দায়ে ইউপি সদস্যের জরিমানা  বড়লেখা প্রেসক্লাবে মতবিনিময় সভা- ব্যক্তিগত স্বার্থে নয়, মানুষের কল্যাণেই রাজনীতি করি : শরীফুল হক সাজু সংবেদনশীল মানুষ হতে হলে বই পড়তে হবে – যুগ্ম সচিব মোস্তফা মোরশেদ

জুড়ীতে বিএনপির নব ঘোষিত আহ্বায়ক কমিটিকে প্রত্যাখ্যান করে বিক্ষোভ সমাবেশ

  • সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫

Manual3 Ad Code

এইবেলা রিপোর্ট::

Manual8 Ad Code

মৌলভীবাজারের জুড়ী উপজেলা বিএনপির সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটিতে ত্যাগিদের বাদ দিয়ে পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসরদের স্থান দেওয়ার অভিযোগ উঠেছে। এ নিয়ে পদ বঞ্চিত নেতা-কর্মীদের মাঝে চলছে ক্ষোভ ও অসন্তোষ। পদ বঞ্চিত ক্ষুব্দ নেতারা ও তাদের অনুসারীরা জেলা বিএনপি ঘোষিত আহ্বায়ক কমিটি প্রত্যাখান করে রোববার রাতে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।

Manual8 Ad Code

বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে নেতাকর্মীরা অভিযোগ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার তারেক রহমানের নির্দেশ উপেক্ষা করে ফ্যাসিস্ট আওয়ামী লীগের হামলা-মামলার শিকার ত্যাগি নেতাদের অবমূল্যায়ন করে আওয়ামী লীগের অপশাসনের সহযোগি, সাবেক মন্ত্রী, উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতাদের সাথে সখ্যতা গড়ে ব্যক্তিগত স্বার্থ হাছিলকারিদের আহ্বায়ক কমিটিতে গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয়েছে।

বিএনপি নেতা জালাল আহমদের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন ফুলতলা ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আকদ্দছ আলী, সাবেক উপজেলা বিএনপি নেতা, কিবরিয়া চৌধুরী, হারুন আহমদ, জামিল উদ্দিন, মাহবুবুর রহমান, সামছুল আরেফিন মুক্তা, ইরা মিয়া, হুমায়ুন কবির, নাজিম উদ্দিন, আব্দুর রহিম, সুহেল আহমদ, ফারুক মিয়া, আব্দুল লতিফ, নেতা জালাল উদ্দীন, সাবেক সাগরনাল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামিম আহমদ, শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান প্রমুখ।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!