মৌলভীবাজারে পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট অভিযানে ১১ লক্ষাধিক টাকা ক্ষতিপূরণ ধার্য – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

মৌলভীবাজারে পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট অভিযানে ১১ লক্ষাধিক টাকা ক্ষতিপূরণ ধার্য

  • সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫

Manual3 Ad Code

এইবেলা রিপোর্ট::

Manual4 Ad Code

পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয় মৌলভীবাজার জেলার বিভিন্ন এলাকায় এনফোর্সমেন্ট অভিযান চালিয়ে ১১ লক্ষ ৩৪ হাজার টাকা ক্ষতিপূরণ ধার্য করেছে। টিলা কর্তনের অপরাধে ৪ জনকে ১ লাখ ৪০ হাজার টাকা এবং অবৈধভাবে মুরগীর খামার পরিচালনার অপরাধে বর্ষিজোড়া ইকোপার্ক এলাকার জনতা পোল্ট্রি ফার্মকে ৯ লাখ ৯৪ হাজার টাকা ক্ষতিপূরণ ধার্য করেছে পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়ের মনিটরিং এন্ড এসফোর্সমেন্ট উইং।

Manual7 Ad Code

জানা গেছে, গত ৫ ফেব্রæয়ারি পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়ের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এ শুনানী অন্তে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ব্যতিত এবং অবৈধভাবে টিলা কেটে মুরগীর খামার পরিচালনার অপরাধে মো. মাহমুদুল হাসান, জনতা পোল্ট্রি ফার্মকে ৯ লক্ষ ৯৪ হাজার টাকা ক্ষতিপূরণ ধার্য করেছেন।

Manual7 Ad Code

এছাড়াও, অবৈধভাবে টিলা কর্তনের অপরাধে আব্দুর রহিম, কালেঙ্গা, কমলগঞ্জকে ৮৭ হাজার ৬০০ টাকা; মোছাঃ তাহমিনা আক্তার, ডরিতাজপুর, কুলাউড়াকে ২৬ হাজার ৪০০ টাকা; মোহন গোস্বামী, কালাছড়া, জুড়িকে ১৮ হাজার টাকা এবং ধনপতি রুদ্রপাল, কালাছড়া, জুড়িকে ১৮ হাজার টাকা ক্ষতিপূরণ ধার্য করেন।

পরিবেশ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের পরিদর্শক রিয়াজুল ইসলাম জানান, অভিযুক্তরা নির্ধারিত সময়ের মধ্যে ক্ষতিপুরণের অর্থ পরিশোধ করা না হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে পরিবেশ আইনে নিয়মিত মামলা দায়ের করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!