বড়লেখায় কথিত সংগঠন প্রটেক্ট আওয়ার সিস্টার্সের ৩ সদস্য গ্রেফতার- তথ্য দিতে থানা পুলিশের দায়িত্বহীনতায় ক্ষোভ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে কুড়িগ্রামে ৯ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল : জেলায় পাসের হার ৪০.৭২%  ওসমানীনগরে এমপিওভুক্ত শিক্ষকদের ৩ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ সিলেট চন্ডীপুল সিএনজি স্টেশনে অতিরিক্ত ভাড়া আদায় : যাত্রীদের হয়রানী

বড়লেখায় কথিত সংগঠন প্রটেক্ট আওয়ার সিস্টার্সের ৩ সদস্য গ্রেফতার- তথ্য দিতে থানা পুলিশের দায়িত্বহীনতায় ক্ষোভ

  • বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫

Manual3 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

বড়লেখায় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট, টেস্টি ট্রিট নামক ফাস্ট ফুডের দোকান ভাংচুর, দুই হিন্দু তরুণ ও দুই মুসলিম তরুণীর উপর হামলার অভিযোগে বুধবার রাতে পুলিশ কথিত সংগঠন ‘প্রটেক্ট আওয়ার সিস্টার্স’-এর ৩ সদস্যকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে পুলিশ তাদেরকে কারাগারে পাঠিয়েছে।

Manual1 Ad Code

এরা হচ্ছে- উপজেলার মুছেগুলের আহমদ মোস্তফা তোফায়েল (১৯), দোহালিয়ার মো. শফিকুল ইসলাম আদিল (৩০) ও বড়থল গ্রামের নাইম আহমদ।

Manual2 Ad Code

এব্যাপারে জানতে থানার ওসি আবুল কাশেম সরকারের সাথে বারবার যোগাযোগ করলেও তিনি ফোন রিসিভ করেননি। মামলার তদন্ত কর্মকর্তা এসআই দেবল দাসের সাথে বিকেল পৌনে পাঁচটায় যোগাযোগ করা হলে বলেন তিনি বিছানায় ঘুমাচ্ছেন, পরে যোগাযোগ করেন। বড়লেখায় চাঞ্চল্যকর এমন একটি ঘটনার তথ্য দিতে পুলিশের এমন গড়িমসি ও দায়িত্বহীনতায় গণমাধ্যম কর্মীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। অনেকেই বলেন, পুলিশের অসহযোগিতার কারণে অনেক সময় প্রকাশিত সংবাদে নানা তথ্য বিভ্রাট ঘটে।

প্রত্যক্ষদর্শী ও বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সূত্রে জানা গেছে, বুধবার রাত দশটার দিকে জনৈক বিলাস দাস ও প্রশান্ত পাল নামক দুই হিন্দু যুবক তাদের পরিচিত দুই মুসলিম তরুণীকে নিয়ে বড়লেখা পৌরশহরের টেস্টি ট্রিট ফাস্ট ফুডের দোকানে যায়। সেখানে তারা নিরিবিলি গল্পগোজব ও নাস্তা করছিল। এসময় প্রটেক্ট আওয়ার সিস্টার্স নামক একটি কথিত সংগঠনের সদস্য পরিচয়ে ৩/৪ জন যুবক সেখানে গিয়ে হিন্দু দুই যুবককে ইসকন সদস্য দাবি করে এবং অভিযোগ তোলে তারা মুসলিম মেয়েদেরকে বিভিন্ন প্রলোভনে অসামাজিকতায় উদ্বুদ্ধ ও নৈতিক অধঃপতনের দিকে নিচ্ছে। পরে কথিত সংগঠনের আরো কয়েকজন সদস্য জড়ো হয়ে নানা আপত্তিকর মন্তব্য ও ভিডিও ধারণ ও তরুণ-তরুণীদের টানা-হেছড়া করে আটক এবং ফাস্ট ফুডের দোকানে ভাংচুর চালায়।

ঘটনাটির খবর পেয়ে তাৎক্ষনিক থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ভিকটিমদের উদ্ধার এবং অভিযুক্ত কথিত সংগঠনের তিন সদস্যকে আটক করে থানায় নিয়ে যায়।

Manual1 Ad Code

মৌলভীবাজার জেলা পুলিশ সুপার এমকেএইচ, জাহাঙ্গীর হোসেন পিপিএম বার-সেবা বলেন, ‘একদল লোক পরিকল্পিতভাবে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা চালিয়েছিল। মৌলভীবাজার জেলা পুলিশ এই বিষয়ে অত্যন্ত সজাগ। ঘটনায় জড়িত ৩ যুবককে তাৎক্ষণিক গ্রেফতার করা হয়। এব্যাপারে থানায় মামলা হয়েছে।

বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পুলিশের জি.আরও এসআই রফিক উদ্দিন জানান, তরুণ-তরুণীদের উপর হামলা ও দোকান ভাংচুরের ঘটনায় গ্রেফতার ৩ যুবককে বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews