শ্রীমঙ্গলে শ্রমিক বহনকারী পিকআপ উল্টে ২ চা শ্রমিক নিহত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

শ্রীমঙ্গলে শ্রমিক বহনকারী পিকআপ উল্টে ২ চা শ্রমিক নিহত

  • সোমবার, ৩ মার্চ, ২০২৫

Manual1 Ad Code

এইবেলা, শ্রীমঙ্গল :: মে্ৗলভীবাজারের শ্রীমঙ্গলে চা শ্রমিক বহনকারী পিকআপ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে ২ চা শ্রমিক নিহতহয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অনন্ত ১৮ জন। তারমধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক।

সোমবার 0৩ মার্চ সকালে শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও ইউনিয়নের ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের সাতগাঁও চা বাগান ফ্যাক্টরির পাশে ঢালাই (ভাঙ্গা) নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

Manual8 Ad Code

নিহতরা হলেন– আমরাইল চা বাগানের সাধনের ছেলে বিশাল (১৯) এবং একই চা বাগানের রাম রবি দাসের ছেলে হৃদয় রবি দাস (৩২)।

Manual7 Ad Code

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকালের দিকে উপজেলার আমরাইল চা বাগান থেকে শ্রমিক নিয়ে কাজে যাওয়ার পথে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের ভাঙ্গা নামক এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ২০ জন যাত্রী আহত হন। আহতদের স্থানীয়রা দ্রুত উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

Manual3 Ad Code

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সম্রাট কিশোর পোদ্দার জানান, আজ সকাল প্রায় সাড়ে ১০টার দিকে দুর্ঘটনায় আহত ২০জন চা-শ্রমিককে হাসপাতালে নিয়ে আসা হয়। এরমধ্যে ৬ জনের অবস্থা গুরুতর খারাপ হওয়ায় মৌলভীবাজার সদর হাসপাতালে রেফার করা হয়।

মৌলভীবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার আহমদ ফয়সল জামান জানান, শ্রীমঙ্গলে দুর্ঘটনায় আহত আট জনকে সদর হাসপাতালে আনার পথে দুজন মারা যান। বর্তমানে গুরুতর আহত ছয় জন চিকিৎসাধীন রয়েছেন।

শ্রীমঙ্গল সাতগাঁও হাইওয়ে থানার ওসি সাইফুর রহমান জানান, এ ঘটনায় গুরুতর আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে এবং পিকআপ গাড়িটি আটক করে হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!