বড়লেখা ক্রিকেটার্স এসোসিয়েশনের অভিষেক ও ইফতার মাহফিল – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস ও জুলাই শহীদদের স্মরণে নিসচা’র মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি বড়লেখায় ডাবল মার্ডার মামলা : পলাতক ৩ আসামী গ্রেফতার কুলাউড়ায় বেগমানপুর বিদ্যালয়ের ভূমি দাতা সদস্য নিয়ে ধূম্রজাল: দুই পক্ষের উত্তেজনা ছাতকে সুরমা নদীভাঙনে বিলীন স্কুল-মসজিদ নদী : আতঙ্কে বাউসা-কেশবপুরের মানুষ ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত  ওসমানীনগরে ছিনতাইয়ের চেষ্টাকালে ধারালো অস্ত্রসহ আটক ৩ ছাতকে উপজেলা প্রশাসন ও গ্রামবাসীর অভিযানে ২২ অবৈধ ড্রেজার জব্দ কুলাউড়ায় একশ পিছ ইয়াবাসহ পুলিশী অভিযানে ৭ জন গ্রেপ্তার ​কুড়িগ্রামে নদী ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে মানববন্ধন ও সমাবেশ কুলাউড়ায় মনু নদী থেকে অবৈধভাবে বালু বিক্রির দায়ে ইউপি সদস্যের জরিমানা 

বড়লেখা ক্রিকেটার্স এসোসিয়েশনের অভিষেক ও ইফতার মাহফিল

  • রবিবার, ৯ মার্চ, ২০২৫

Manual3 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual2 Ad Code

বড়লেখা ক্রিকেট এসোসিয়েশনের নবগঠিত কমিটির আত্মপ্রকাশ, অভিষেক ও ইফতার মাহফিল শনিবার বিকেলে পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

Manual6 Ad Code

সভায় এবি সিদ্দিকী দুলালকে সভাপতি, কবির হোসেন টিপুকে সিনিয়র সহসভাপতি, জাহেদ আহমদকে সাধারণ সম্পাদক, জামিল আহমদকে সাংগঠনিক সম্পাদক, আক্তার হোসেনকে প্রচার সম্পাদক, তাওহিদ সারওয়ার মুন্নাকে কোষাধ্যক্ষ, এম সারোয়ার হোসাইনকে দপ্তর সম্পাদক, আবু তাহেরকে ক্রীড়া সম্পাদক ও কামরুজ্জামান মুক্তাকে শিক্ষা ও প্রকাশনা সম্পাদক করে ৭৭ সদস্যের ক্রিকেটার্স এসোসিয়েশনের পুর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন বড়লেখা ফাউন্ডেশন ইউ.কে’র বাংলাদেশ প্রতিনিধি ও ক্রীড়া সংগঠক রেজাউল ইসলাম মিন্টু।

Manual4 Ad Code

রেজাউল ইসলাম মিন্টুর সভাপতিত্বে ও ক্রীড়া ভাষ্যকার আমজাদ হোসেন পাপলুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আমন্ত্রিত অতিথির বক্তব্য দেন প্রেসক্লাব সম্পাদক সিনিয়র সাংবাদিক আব্দুর রব, মুড়াউল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সাপ্তাহিক বড়কন্ঠ সম্পাদক রশীদ আহমদ খান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি ও কাঠালতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান চুন্নু, বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক ময়নুল ইসলাম প্রমুখ। ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন মাওলানা সাব্বির হোসেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!