জুড়ীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ২০ জুন ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
সি‌লে‌টের গোয়াইনঘাটে নদীপথে চাঁদাবাজি: আটক ১ নৌকা ও নগদ টাকা জব্দ কুলাউড়ায় স্বেচ্ছাশ্রমে এক কিলোমিটার রাস্তা মেরামত করলো নতুন কুঁড়ি ক্লাব জুড়ীতে স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ে স্বামী গ্রেফতার : দুই শিশু সন্তানের আর্তনাদে এলাকায় বিষাদ বড়লেখা সীমান্তে ভারতীয় মাদক ব্যবসায়ি আটক পরিচয়পত্র আধার কার্ড জব্দ সংবাদ সম্মেলন :: কুলাউড়ায় আ’লীগ নেতার বিরুদ্ধে প্রাণ নাশের হুমকি ও  জমি দখলের অভিযোগ জুড়ীতে শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ : ইউএনও বরাবর আবেদন ফেঞ্চুগঞ্জে নৌকায় বজ্রপাত রাজনগরের ৩ বড়শি শিকারির মৃত্যু প্রকাশিত সংবাদের নিন্দা ও প্রতিবাদ আত্রাইয়ে রেললাইনের পাশে পড়েছিলো লাশ ওসমানীনগরে সংস্কৃতি কেন্দ্রের উদ্যোগে হিজরি নববর্ষ উদযাপন ও আলোচনা 

জুড়ীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

  • সোমবার, ২৪ মার্চ, ২০২৫

Manual6 Ad Code
জুড়ী (মৌলভীবাজার)সংবাদদাতা :: মৌলভীবাজার জেলার জুড়ীতে সাবেক প্রধানমন্ত্রী,  বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও  বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া এবং দেশের সমৃদ্ধি কামনায় কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক সাজুর আয়োজনে  ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ মার্চ) জুড়ী উপজেলা চত্বরে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক হাজী হেলাল উদ্দিন।
উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শাহীন আহমদের সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য হাজী আব্দুল মুকিত, জুড়ী উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও চেয়ারম্যান ম‌ঈন উদ্দিন ম‌ইজন, জুড়ী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক হাজী মাসুম রেজা, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এমএ মোহাইমিন শামীম, হাবিবুর রহমান আসকর, জামাল উদ্দিন, ফাতির আলী, বড়লেখা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মুহিবুর রহমান ফারুক, সদস্য মুজিবুর রাজা চৌধুরী, মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য তোফায়েল আহমেদ তোয়েল প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মাহবুবুর রহমান ছোটন, সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মামুনুর রশিদ মামুন, ফুলতলা ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক জামাল উদ্দিন সেলিম, মৌলভীবাজার জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুমেল আহমেদ, জুড়ী উপজেলা যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক এডভোকেট মিজানুর রহমান, উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি হিরা মিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সাংগঠনিক সম্পাদক এবি আহাদ, কুলাউড়া পৌর ছাত্রদল সভাপতি আতিকুর রহমান, বড়লেখা পৌর ছাত্রদলের আহবায়ক শাহরিয়ার ফাহিম, জুড়ী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জামাল হোসেন, উপজেলা জাসাস আহবায়ক মোতাহার হোসেন কামরুল, উপজেলা যুবদলের সদস্য হাবিবুর রহমান হাবিব, যুবদল নেতা আনোয়ার হোসেন, আমিনুল ইসলাম, ওমর ফারুক, মাহমুদুল হাসান তুহিন, ছাত্রদল নেতা রুয়েল আহমদ, ফয়জুর রহমান প্রমুখ।
এছাড়াও ভার্চুয়ালে বক্তব্য রাখেন ইফতার ও দোয়া মাহফিলের আয়োজক কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক সাজু এবং মৌলভীবাজার জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আজহার আহমেদ ওয়াসিম।
এছাড়াও ইফতার ও দোয়া মাহফিলে জুড়ী ও বড়লেখা উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ  ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!