আত্রাইয়ে বিনামূল্যে প্রনোদনার সার- বীজ বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

আত্রাইয়ে বিনামূল্যে প্রনোদনার সার- বীজ বিতরণ

  • বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫

Manual4 Ad Code

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে প্রনোদনার সার-বীজ বিতরণ করা হয়েছে বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তার জন্য ২০২৪-২৫ অর্থ বছরে খরিপ মৌসুমে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে আউশ ধান, তিল বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়। এ মৌসুমে ১ হাজার ৮’শ কৃষককে জনপ্রতি আউশ বীজ ৫কেজি, ডিএপি ও এমওপি সার ১০ কেজি করে দেওয়া হচ্ছে। এছাড়া ২০ জন কৃষককে জনপ্রতি ১ কেজি তিল বীজ ১০ কেজি ডিএপি এবং ৫ কেজি এমওপি সার দেওয়া হচ্ছে।

Manual7 Ad Code

উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের আয়োজনে সার-বীজ বিতরণী অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, উপজেলা প্রকৌশলী নিতিশ কুমার, প্রাণি সম্পদ অফিসার আবু আনাচ, শিক্ষা অফিসার মাযহারুল ইসলাম,কৃষি সম্প্রসারণ অফিসার শাপলা আক্তার, উপজেলা বিএনপি সাধারন সম্পাদক তসলিম উদ্দিন,সাংগঠনিক অফিসার কামরুজ্জামান সাগর, উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!