সাংবাদিক শাহজাহান কমরের ইন্তেকাল, দাফন সম্পন্ন- শোক বিবৃতি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনাম :
তথ্যভিত্তিক সংবাদে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের ওপর ভরসা পাই : ব্যারিষ্টার আবরার ইলিয়াস বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী ছামেলী ঢাকায় গ্রেফতার জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা

সাংবাদিক শাহজাহান কমরের ইন্তেকাল, দাফন সম্পন্ন- শোক বিবৃতি

  • বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫

Manual2 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual3 Ad Code

দৈনিক আমাদের সময় পত্রিকার মফস্বল সম্পাদক মৌলভীবাজারের বড়লেখার গ্রামতলা গ্রামের মরহুম সিদ্দেক আলীর ষষ্ঠ সন্তান মোহাম্মদ শাহজাহান কমর (৫৬) বৃহস্পতিবার ভোরবেলা রাজধানীর মুগ্ধা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, সাত ভাই, তিন বোনসহ অসংখ্য অত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

Manual8 Ad Code

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫ ঘটিকায় বড়লেখা উপজেলার গ্রামতলা কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। রাত নয়টায় জন্মস্থান বিয়ানীবাজারের জলঢুপ সোনাতূলা জামে মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক গোরস্থানে মরহুমের লাশ দাফন সম্পন্ন হবে। প্রথম জানাজায় অংশগ্রহণ ও জানাজা পূর্ব আলোচনায় মরহুমের রুহের মাগফেতার ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান, বড়লেখা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলাম, আমাদের সময়ের সাব-এডিটর হৃদয় আবু হাসান, সাব-এডিটর আক্তার উজ্জামান, ময়মনসিংহ ব্যুরো প্রধান নজরুল ইসলাম, হবিগঞ্জ জেলা প্রতিনিধি শরীফ বেবুল হাসান, শরীয়তপুর জেলা প্রতিনিধি রুম্মান আহমদ, বড়লেখা প্রতিনিধি ও প্রেসক্লাবের সহসভাপতি ইকবাল হোসেন স্বপন, জুড়ী প্রতিনিধি সিরাজুল ইসলাম প্রমুখ। মরহুমের পরিবারের পক্ষ থেকে বক্তব্য দেন তাঁর ছোটভাই সহকারি প্রধান শিক্ষক সালাদিন মল্লীক।

Manual6 Ad Code

এদিকে বড়লেখার কৃতী সন্তান আমাদের সময়ের মফস্বল সম্পাদক মোহাম্মদ শাহজাহান কমরের মৃত্যুতে তার রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বড়লেখা প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রব, আমাদের সময়ের মৌলভীবাজার জেলা প্রতিনিধি ওলিদ আহমদ, কুলাউড়া প্রতিনিধি খালেদ পারভেজ বকস, মুড়াইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রশীদ আহমদ খান প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!