জুড়ী বিএনপি’র সম্মেলন স্থগিত : নানা অনিয়মের অভিযোগ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্ত- অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে আটজন গ্রেপ্তার ছাতকে ফুটবল টুর্নামেন্টের বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত শতাধিক চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে কুড়িগ্রামে ৯ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল : জেলায় পাসের হার ৪০.৭২% 

জুড়ী বিএনপি’র সম্মেলন স্থগিত : নানা অনিয়মের অভিযোগ

  • শনিবার, ৩ মে, ২০২৫

Manual3 Ad Code
জুড়ী (মৌলভীবাজার) সংবাদদাতা: মৌলভীবাজারের জুড়ী উপজেলার তিনটি ইউনিয়নে‌ বিএনপির সম্মেলন স্থগিত করেছে মৌলভীবাজার জেলা বিএনপি। মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক মোঃ ফয়জুল করিম ময়ূন ও সদস্য সচিব আব্দুর রহিম রিপন স্বাক্ষরিত এক পত্রে এই তথ্য জানা যায়।  ওয়ার্ড কমিটিতে মৃত ব্যক্তি, কৃষক লীগ ও জামায়াতপন্থী নেতাদের অন্তর্ভুক্ত করার অভিযোগে মঙ্গলবার (২৯ এপ্রিল) জেলা বিএনপি এক পত্রে জুড়ী উপজেলা বিএনপির আহ্বায়ক ও সিনিয়র যুগ্ম আহ্বায়ককে এই নির্দেশনা দেওয়া হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, পূর্বজুড়ী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে মৃত পারুল বেগমকে সদস্য, গোয়ালবাড়ী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে জামায়াতে ইসলামীর সদস্য মনির সিদ্দিককে যুগ্ম সাধারণ সম্পাদক এবং ফুলতলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে কৃষক লীগের সদস্য ফয়েজ আহমদকে সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে—যা অনিয়ম ও প্রশ্নবিদ্ধ। এসব কারণে উক্ত তিনটি ইউনিয়নের কমিটি গঠন ও সম্মেলন স্থগিত করা হয়েছে এবং সংশ্লিষ্টদের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে।
জুড়ী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী মাছুম রেজা জানান, শুধু এই তিনটি নয়, উপজেলার ছয়টি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড কমিটি গঠনের সময় নানা অনিয়মের অভিযোগ মৌখিক ও লিখিতভাবে এসেছে। জেলা কমিটি থেকে পাঠানো চিঠিও তারা পেয়েছেন। আহ্বায়কসহ কমিটির অন্য সদস্যদের সঙ্গে আলোচনা করে অভিযোগগুলো তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
লিখিত বক্তব্যে হাজী মাছুম রেজা বলেন, উপজেলা বিএনপির ছয়টি ইউনিয়নের আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে গত ২২ এপ্রিল আহ্বায়ক কমিটির সিদ্ধান্ত মোতাবেক ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়। এই কমিশন ২৪ এপ্রিল নির্বাচনী তফসীল ঘোষণা করেন। ২৭ এপ্রিল মনোনয়নপত্র বাছাই ও বৈধ তালিকা প্রকাশের জন্য নির্ধারণ করা হয় এবং সেদিনই বাছাই শেষে কমিশন ৫ জন প্রার্থীর মনোনয়নপত্র ২৮ এপ্রিল আপীল শুনানীর পর ঘোষণা করা হবে বলে জানান। পরে আহ্বায়ক কমিটির জরুরী সভার  সভার সিদ্ধান্ত মোতাবেক সর্বসম্মতিক্রমে ওয়ার্ড এবং ইউনিয়ন কমিটিতে বিদ্যমান ত্রুটি-বিচ্যুতিগুলো সংশোধন করার জন্য নির্বাচনের কার্যক্রম পরবর্তী ৩  দিনের জন্য বর্ধিত করা হয় ।
কিন্তু ২৮ এপ্রিল নির্বাচন কমিশন আপীল শুনানী না করে ৫টি মনোনয়নপত্র স্থগিত করেন। লিখিত বক্তব্যে তিনি‌ আরও বলেন, আহ্বায়ক মোস্তাকিম হোসেন বাবুল সেই সভার কথা না বলে আমাকে একক ভাবে দায়ী করে গত ২৯ এপ্রিল একটি সংবাদ সম্মেলন করেন, যা দলের ভাবমূর্তি ক্ষুন্ন করেছেন। এতে বিএনপি’র নেতাকর্মীরা ক্ষুব্ধ ও মর্মাহত হয়েছেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews