কুলাউড়ায় সরকারি কলেজ শিক্ষক সমিতির মতবিনিমিয় ও কমিটি গঠন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

কুলাউড়ায় সরকারি কলেজ শিক্ষক সমিতির মতবিনিমিয় ও কমিটি গঠন

  • বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫

Manual2 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual2 Ad Code

বাংলাদেশ সরকারি কলেজ শিক্ষক সমিতি মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ মে বৃহস্পতিবার দুপুরে কুলাউড়া সরকারি ডিগ্রি কলেজ শিক্ষক মিলনায়তনে জেলা কমিটির আহবায়ক কুলাউড়া সরকারি ডিগ্রি কলেজের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান জমসেদ খানের সভাপতিত্বে ও কলেজের প্রভাষক বদরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন (সকশিস) কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব মো. ফরিদ আহমদ।

সংগঠনের সিলেট বিভাগীয় আহবায়ক লে. মো মনিরুল ইসলাম, সিলেট জেলা কমিটির আহবায়ক অধ্যাপক ফরিদ আহমদ, বিভাগীয় কমিটির যুগ্ম আহবায়ক আজাদ উদ্দিন, কুলাউড়া ডিগ্রি কলেজের প্রাক্তন ভারপ্রাপ্ত অধ্যক্ষ একেএম শাহজালাল, সিলেট জেলা কমিটির যুগ্ম আহবায়ক ফারুক আহমদ, বিভাগীয় কমিটির সদস্য ইউনুছ চৌধুরী, কুলাউড়া সরকারি ডিগ্রি কলেজের প্রদর্শক সিপার উদ্দিন আহমদ, কুলাউড়া কলেজ স্টাফ কাউন্সিলের সাধারণ সম্পাদক অধ্যাপক মশিউর রহমান, প্রভাষক মানজুরুল হক, রাজনগর সরকারি ডিগ্রি কলেজের সাজেদা শারমিন, জুড়ী তৈয়বুন নেছা খানম সরকারি ডিগ্রি কলেজের নুবেন্দু বিকাশ চক্রবর্তী, কুলাউড়া সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক মৌসুমি রায়সহ বিভিন্ন কলেজের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual2 Ad Code

আলোচনা সভা শেষে সরকারি কলেজ শিক্ষক সমিতি (সকশিস) মৌলভীবাজার জেলা শাখার নতুন আহবায়ক কমিটি গঠর করা হয়। এতে কুলাউড়া সরকারি ডিগ্রি কলেজের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান জমসেদ খানকে আহবায়ক, জুড়ী তৈয়বুন নেছা খানম সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক নুবেন্দু বিকাশ চক্রবর্তীকে সদস্য সচিব ও কুলাউড়া সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক মানজারুল হক যুগ্ম আহবায়ক, রাজনগর সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক সাজেদা শারমিন যুগ্ম আহবায়ক এবং কুলাউড়া সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক জুনেদ আহমদকে যুগ্ম আহবায়ক করে প্রাথমিকভাবে নতুন (সকশিস) এ জেলা কমিটি ঘোষণা করেন অতিথিরা। #

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!