কুড়িগ্রামে সরকারি ভাবে ধান-চাল সংগ্রহ অভিযান শুরু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

কুড়িগ্রামে সরকারি ভাবে ধান-চাল সংগ্রহ অভিযান শুরু

  • শুক্রবার, ৯ মে, ২০২৫

Manual1 Ad Code
মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি ::
চলতি বোরো মৌসুমে কুড়িগ্রাম সদর উপজেলায়  সরকারি খাদ্য গুদামে অভ্যন্তরীন ধান-চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে।
বৃহস্পতিবার (৮ মে) দুপুরে খাদ্য গুদামে ফিতা কেটে সংগ্রহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদা পারভীন।
সংশ্লিষ্ট সুত্র জানায়, চলতি মৌসুমে কুড়িগ্রাম সদর উপজেলায় ৩৬ টাকা কেজি দরে ৩৯৩৯ মে.টন ধান এবং ৪৯ টাকা কেজি দরে ৯৩১ মে.টন চাল সংগ্রহ করবে সরকার।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ দেলোয়ার হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা নাহিদা আফরিন, ভারপ্রাপ্ত কর্মকর্তা শরীফ আহমেদ, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও দৈনিক কালবেলা ও ইংরেজি জাতীয় দৈনিক দি এশিয়ান এজের রংপুর ব্যুরো প্রধান সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, চালকল মালিক সমিতির সভাপতি মাহাবুবার রহমান, চাতাল -মিল ব্যবসায়ী ও বিএনপি নেতা সহিরুজ্জামান সাজু, মিলার মুকুল, রেজা সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা নাহিদা আফরিন বলেন, আজকের এ উদ্বোধনী কর্মসূচির মাধ্যমে ধান-চাল সংগ্রহ অভিযান শুরু হল। এ্যাপসের মাধ্যমে নিবন্ধন প্রক্রিয়ার বিষয়টি সকলকে জানানোর অনুরোধ রইলো। যেন কৃষকরা তাদের উৎপাদিত ধান সরাসরি গুদামে দিয়ে অর্থ বুঝে নিতে পারবেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!