মৌলভীবাজারে জাল টাকা ও ভারতীয় রুপি জব্দ, আটক ১ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

মৌলভীবাজারে জাল টাকা ও ভারতীয় রুপি জব্দ, আটক ১

  • বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫

Manual3 Ad Code

এইবেলা মৌলভীবাজার :: মৌলভীবাজারে অভিযান চালিয়ে প্রায় ৩ লাখ টাকার জাল নোট ও ভারতীয় জাল রুপিসহ এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

Manual4 Ad Code

আটক ব্যক্তির নাম যুগেন্দ্র মল্লিক (৪১)। তিনি শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর ইউনিয়নের রুস্তমপুর এলাকার বাসিন্দা ও মৃত দেবেন্দ্র মল্লিকের ছেলে।

Manual5 Ad Code

বৃহস্পতিবার (২২ মে) জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভুনবীর ইউনিয়নের রুস্তমপুর এলাকায় অভিযান চালিয়ে যুগেন্দ্র মল্লিককে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে, দীর্ঘদিন ধরে জাল নোট ব্যবসার সঙ্গে জড়িত। তিনি দেশের বিভিন্ন উৎস থেকে জাল নোট সংগ্রহ করে সাধারণ মানুষের মাঝে বিক্রি করছিল। আসন্ন কোরবানির ঈদকে কেন্দ্র করে পশুর হাটে জাল নোট ছাড়ার পরিকল্পনা ছিল তার।

Manual4 Ad Code

নোবেল চাকমা জানান, অভিযানে তার কাছ থেকে ২ লাখ ৭৭ হাজর ২০০ টাকার জাল বাংলাদেশি নোট, ৩ হাজার ৯০০ টাকার ভারতীয় জাল রুপি, একটি বাটন মোবাইল ফোন ও ১২টি খাকি খাম জব্দ করা হয়েছে।

এর মধ্যে এক হাজার টাকার নোট একশো পঞ্চান্নটি, পাঁচশো টাকার নোট দুইশোটি, দুইশো টাকার একশো এগারোটি ও ভারতীয় পাঁচশো টাকার পাঁচটি, দুইশো টাকার সাতটি নোট পাওয়া যায়।

এ ঘটনায় তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪-এর ২৫(এ)(বি) ধারায় একটি মামলা দায়ের করেছে পুলিশ। এছাড়াও অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

আটককৃত যুগেন্দ্র এর আগে ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে তাকে প্রায় ৭০ লাখ টাকার জাল বাংলাদেশি নোট, ১৪ লাখ টাকার ভারতীয় জাল রুপিসহ গ্রেপ্তার করা হয়েছিল।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (সদর) আজমল হোসেন, সহকারী পুলিশ সুপার শাকিল, ডিবি অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!