ফুলবাড়ীতে শিক্ষার মানোন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

ফুলবাড়ীতে শিক্ষার মানোন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা

  • বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫

Manual7 Ad Code
কুড়িগ্রাম প্রত‌নিধ‌ি :: কুড়িগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ফুলবাড়ী ডিগ্রী কলেজে ২৮ মে, বুধবার সকাল ১১ টায় শিক্ষার মানোন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
কলেজটির অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজুর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওই কলেজ গভর্ণিং বডির সভাপতি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান। স্বাগত বক্তব্য রাখেন ফুলবাড়ী ডিগ্রী কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আজাদ হোসেন। প্রভাষক জাকারিয়া মিঞার সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন কলেজ গভর্ণিং বডির বিদ্যুোৎসাহী সদস্য অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক হ,শ,ম জয়নুল আবেদীন স্বপন, শিমুলবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রুকু, প্রভাষক আরাবুর রহমান ও তানজিনা বেগম, উপজেলা যুবদলের সদস্য সচিব অপূর্ব লাল সেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রেজাউল ইসলাম রেজা এবং একাদশ শ্রেণির শিক্ষার্থী কারিমা আক্তার।
সভার শুরুতে কুরআন তিলাওয়াত ও গীতা পাঠ করেন যথাক্রমে একাদশ শ্রেণির শিক্ষার্থী সিয়াম হাসান ও সুষমা রাণী। সভায় কলেজটির শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সূধীজন অংশগ্রহণ করেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!