সাঁতার শেখাতে গিয়ে বাবা মেয়ের মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

সাঁতার শেখাতে গিয়ে বাবা মেয়ের মৃত্যু

  • সোমবার, ৯ জুন, ২০২৫

Manual5 Ad Code

এইবেলা ডেস্ক ::  মৌলভীবাজারের জুড়ী উপজেলায় মেয়েকে সাঁতার শেখাতে গিয়ে বাবা ও মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৯ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার হামিদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

Manual5 Ad Code

নিহতরা হলেন, ওই গ্রামের মৃত খুরশিদ আলীর ছেলে ও বাবু ব্রিকসের সত্বাধিকারী বাবুল আহমদ বাবু (৫৮) এবং তার মেয়ে হালিমা আক্তার (১৮)। বাবুলের মেয়ে হালিমা মেয়ে ঢাকার ভিকারুননিসা নুন স্কুল এন্ড কলেজ থেকে চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী ছিল।

Manual4 Ad Code

স্থানীয় সূত্রে যায়, বাবুল আহমেদ স্বপরিবারে ঢাকায় থাকেন। ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে বেড়াতে আসেন। সোমবার (৯ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে তাঁর দ্বিতীয় মেয়ে হালিমাকে সাঁতার শেখাতে পুকুরে নামেন। এক পর্যায়ে তাঁরা গভীর পানিতে চলে গেলে তলিয়ে যান। এসময় বাড়ির লোকজনের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে পানি থেকে তাঁদের উদ্ধার করে দ্রুত কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

Manual1 Ad Code

জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন জানান, বাবুল আহমেদ মেয়ে হালিমা আক্তারকে সাঁতার শেখাতে বাড়ির পুকুরে নিয়ে যান। এ সময় বাবা-মেয়ে সাঁতার কাটতে গিয়ে পুকুরের পানিতে ডুবে যান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!