নিটারে মাস্তুলের আয়োজনে আয়োজিত ঈদ পরবর্তী মেজবানি ভোজ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ২০ জুন ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
সি‌লে‌টের গোয়াইনঘাটে নদীপথে চাঁদাবাজি: আটক ১ নৌকা ও নগদ টাকা জব্দ কুলাউড়ায় স্বেচ্ছাশ্রমে এক কিলোমিটার রাস্তা মেরামত করলো নতুন কুঁড়ি ক্লাব জুড়ীতে স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ে স্বামী গ্রেফতার : দুই শিশু সন্তানের আর্তনাদে এলাকায় বিষাদ বড়লেখা সীমান্তে ভারতীয় মাদক ব্যবসায়ি আটক পরিচয়পত্র আধার কার্ড জব্দ সংবাদ সম্মেলন :: কুলাউড়ায় আ’লীগ নেতার বিরুদ্ধে প্রাণ নাশের হুমকি ও  জমি দখলের অভিযোগ জুড়ীতে শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ : ইউএনও বরাবর আবেদন ফেঞ্চুগঞ্জে নৌকায় বজ্রপাত রাজনগরের ৩ বড়শি শিকারির মৃত্যু প্রকাশিত সংবাদের নিন্দা ও প্রতিবাদ আত্রাইয়ে রেললাইনের পাশে পড়েছিলো লাশ ওসমানীনগরে সংস্কৃতি কেন্দ্রের উদ্যোগে হিজরি নববর্ষ উদযাপন ও আলোচনা 

নিটারে মাস্তুলের আয়োজনে আয়োজিত ঈদ পরবর্তী মেজবানি ভোজ

  • শুক্রবার, ২০ জুন, ২০২৫

Manual2 Ad Code
নিটার প্রতিবেদন ::
সাভারের ন্যাশনাল ইন্সটিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ (নিটার) এ আজ ২০শে জুন, ২০২৫ইং রোজ শুক্রবার মাস্তুল সংগঠনের উদ্যোগে সফলভাবে আয়োজিত হলো ঈদ পরবর্তী মেজবানি ভোজ-২০২৫। জুমার নামাজের পর নিটার ক্যাম্পাসের ক্যাফেটেরিয়ায় আয়োজিত এই ভোজে উপস্থিত ছিলেন মাস্তুলের মডারেটর স্যার, নিটার মসজিদের সম্মানিত ইমাম ও মুয়াজ্জিন সাহেব, ক্যাম্পাসের সকল মালি, ক্লিনার, সিকিউরিটি গার্ড এবং হলের খালারা।
অনুষ্ঠানের শুরুতে সবাই মিলে একটি সংক্ষিপ্ত দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন। পরে অতিথিদের জন্য পরিবেশিত হয় সুস্বাদু মেজবানি খাবার। আয়োজকরা জানান, এই উদ্যোগের মূল লক্ষ্য ছিল ঈদের আনন্দ সকলের মাঝে ভাগ করে নেওয়া এবং নিটারের প্রতিটি স্তরের মানুষের সঙ্গে একসাথে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হওয়া।
মাস্তুল কর্তৃপক্ষ, এই মহৎ উদ্যোগে যারা সহায়তা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আয়োজকরা আশাবাদী, ভবিষ্যতেও এমন মানবিক ও ঐক্যের উদাহরণ তারা অব্যাহত রাখবেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!